দিল্লির রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা। নিট (NEET)কেলেঙ্কারির জেরে দেশ জুড়ে যেভাবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan)পদত্যাগের দাবি জোরালো হচ্ছে, তাতে প্রবল চাপের মুখে পড়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় বদল করতে চলেছে নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Govt)!শোনা যাচ্ছে শিক্ষামন্ত্রীকে (Education Minister)পদ থেকে সরানোর ভাবনা চিন্তা করা হচ্ছে। পাশাপাশি অনেক হেভিওয়েট মন্ত্রীর দফতর বদলের সম্ভাবনাও জোরালো হচ্ছে। জানা যাচ্ছে নির্মলা সীতারমন, মনোহরলাল খট্টর ও নিতিন গড়কড়ির পদও বদল হতে পারে।   

আসন্ন ২০২৭ সালের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মোদি মন্ত্রিসভায় একাধিক মন্ত্রীর পদ হাতছাড়া হতে পারে। আবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। নিট-এর প্রশ্নফাঁসের পর ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেওয়ার জল্পনা শোনা যাচ্ছে। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর জায়গায় শিখ সম্প্রদায়ের কোনো ব্যক্তি বা পঞ্জাবের কোনও সাংসদকে আনা হতে পারে। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে তথা লোকসভা সাংসদ শ্রীকান্ত শিন্ডেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনা হবে বলে শোনা যাচ্ছে।