Site Logo

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

EBBS Desk·
৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব (Pratik Yadav)। বুধবার ভোরে লখনৌয়ের সিভিল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্রের খবর, অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় প্রতীককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর।

Sponsored

Sranchi In Article

সিভিল হাসপাতালের ডিরেক্টর জিপি গুপ্তা এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, বুধবার ভোর ৫টা নাগাদ প্রতীকের অসুস্থতার খবর পেয়ে প্রতীকের বাড়িতে চিকিৎসকদের একটি টিম যায়। চিকিৎসকরা বুঝতে পারেন তাঁর অবস্থা সঙ্কটজনক। সাড়ে ৫টার দিকে সিভিল হাসপাতালে আনা হয় প্রতীককে। চিকিৎসকরা সবরকম চেষ্টা করা সত্ত্বেও প্রতীককে বাঁচানো সম্ভব হয়নি। তবে ময়নাতদন্তের পরই প্রতীকের মৃত্যুর কারণ স্পষ্টভাবে জানা যাবে।

সূত্রের খবর, এক সপ্তাহ আগে অসুস্থতার কারণে প্রতীক যাদবকে লখনৌয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়। চিকিৎসা চলাকালীন অখিলেশ যাদব এবং ডিম্পল যাদবও তাঁর সঙ্গে দেখা করতে যান। উল্লেখ্য, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের দ্বিতীয় স্ত্রী সাধনা গুপ্তার ছেলে হলেন প্রতীক যাদব। সম্পর্কে অখিলেশ যাদবের সৎ ভাই প্রতীক। তবে রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতেন প্রতীক। ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করে সমাজ মাধ্যমে নিজের ফিটনেস সংক্রান্ত বিষয় শেয়ার করতেন। ২০১৬ সালে লখনউয়ে তিনি প্রথম জিমও খোলেন। বেশ কয়েকমাস আগেই স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেছিলেন প্রতীক বলেও জানা যায়।

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →