Site Logo

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

EBBS Desk·
কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২ জনই ভারতীয়। এই ঘটনায় আহত হয়েছেন ৬৬ জন। আহতদের মধ্যে বেশিরভাগই ভারত এবং পাকিস্তানের নাগরিক। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিস্ফোরণে কথা স্বীকার করেছে কাতারের রাজধানী দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস। এই ঘটনায় শোক প্রকাশ করেছে কাতারে অবস্থিত ভারতীয় দূতাবাস।

Sponsored

Sranchi In Article

হরমুজ খোলার পর নতুন করে এই প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও রফতানি কেন্দ্র সংস্কারের কাজ চলছিল। সংস্কার প্রক্রিয়া  চলাকালীন হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের তীব্রতা গভীর ছিল। প্রাথমিকভাবে অনুমান, যান্ত্রিক গলযোগের কারণেই এই বিস্ফোরণ ঘটে।

Sponsored

Merlin In Article

কাতারের জ্বালানি মন্ত্রী ও কাতার এনার্জির প্রধান সাদ আল-কাবি জানিয়েছেন, বিস্ফোরণটি ঘটে বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে। যা শিল্পনগরী রাস লাফানের অংশ। এটি কাতারের সবচেয়ে বড় গ্যাস  উৎপাদন ও রফতানি কেন্দ্র।  বিস্ফোরণের ঘটনায় মৃতরা ভারতীয় ও পাকিস্তানি নাগরিক। ঘটনায় ৬৬ জন আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসা চলছে। তবে আহতেদর কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

Sponsored

Shyam Sundar In Article

কাতারে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সমাজমাধ্যমে লেখা হয়েছে,, ‘গত রাতে রাস লাফান শিল্পনগরীতে ভয়ঙ্কর দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিক ও তাঁদের পরিবারকে সম্ভাব্য সব রকম সাহায্যের জন্য কাতার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মরদেহগুলি   যথাসম্ভব ভারতে ফিরিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ করা হচ্ছে।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

 

-

-

Related Articles

More from দেশ

View All →