কলকাতা ২৮°সে
ব্রেকিং
সৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদের
দেশ

সাভারকর-নিয়ে মন্তব্য, নিম্ন আদালতের মামলা-সমন বাতিল রাহুলের

সাভারকর-নিয়ে মন্তব্য, নিম্ন আদালতের মামলা-সমন বাতিল রাহুলের

সাভারকরকে নিয়ে মন্তব্যের জেরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi) বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলায় বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রয়োজনীয় আইনি অনুমোদন না থাকায় উত্তরপ্রদেশের নিম্ন আদালতে চলা মামলা এবং রাহুলকে পাঠানো সমন দুটিই বাতিল করে দিল শীর্ষ আদালত। শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত (Justice Dipankar Dutta) ও বিচারপতি শীলা নাগুর (Justice Sheela Nagu) বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

Sponsored

Sranchi In Article

মামলার শুনানিতে উত্তরপ্রদেশ সরকারের পেশ করা হলফনামা থেকেই উঠে আসে আইনি অনুমোদনের ঘাটতির বিষয়টি। অতিরিক্ত সলিসিটর জেনারেল কেএম নটরাজ (Solicitor General KM Nataraj) এবং অভিযোগকারীর আইনজীবীও আদালতকে জানান, সংশ্লিষ্ট মামলার ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতির কোনও উল্লেখ নেই। এরপর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ‘‘এই ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি অনুমতির কোনও উল্লেখ নেই।’’ সেই ভিত্তিতেই সাভারকরকে নিয়ে দায়ের হওয়া মানহানির অভিযোগ এবং বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের জারি করা সমন বাতিল করে আদালত জানায়, ‘‘এই মামলার যাবতীয় প্রক্রিয়া এখানেই সমাপ্ত হল।’’

২০২২ সালে ভারত জোড়ো যাত্রার সময় সাংবাদিক বৈঠকে সাভারকরকে নিয়ে রাহুলের মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত। রাহুল বলেছিলেন, ‘‘সাভারকর ব্রিটিশদের সাহায্য করেছিলেন। উনি ইংরেজদের চিঠি লিখে বলেছিলেন, স্যার, আমি আপনাদের চাকর হয়ে থাকতে চাই।’’ তাঁর বক্তব্যের পর উত্তরপ্রদেশের আইনজীবী নৃপেন্দ্র পান্ডে (Uttar Pradesh lawyer Nripendra Pandey) একাধিক ধারায় মামলা করেন। পরে সেই মামলাতেই রাহুলের বিরুদ্ধে সমন জারি করে নিম্ন আদালত।

এর আগে মামলার শুনানিতে রাহুলের বক্তব্য নিয়ে কড়া অবস্থান নিয়েছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি দত্তের বেঞ্চ মন্তব্য করেছিল, সাভারকর সম্পর্কে রাহুলের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’। তাঁকে সতর্ক করে আদালত বলেছিল, মহারাষ্ট্রে সাভারকরকে শ্রদ্ধার চোখে দেখা হয়। রাহুলের আইনজীবীর উদ্দেশে বিচারপতি দত্তের প্রশ্ন ছিল, ‘‘আপনার মক্কেল কি জানেন, (মহাত্মা) গান্ধী ভাইসরয়কে সম্মোধন করার সময় ‘আপনার বিশ্বস্ত দাস’ ব্যবহার করতেন?’’ একই সঙ্গে আদালত বলেছিল, ‘‘আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে কোনও মন্তব্য সহ্য করব না।’’ তবে শেষ পর্যন্ত প্রয়োজনীয় আইনি অনুমোদনের অভাবেই সেই মামলা বাতিল হয়ে গেল।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

দেশ

পড়ুয়াদের ভবিষ্যত সুরক্ষার সওয়াল, রাষ্ট্রপতির ভাষণে দেশভাগের যন্ত্রণা থেকে বিকশিত ভারতের কথা

১৪/৮/২০২৬1 মিনিট পড়া
দেশ

শিক্ষায় সাফল্যর ঢাক পেটাচ্ছে কেন্দ্র! উচ্চ মাধ্যমিকের আগেই স্কুলছুট ৭৩% পড়ুয়া

১৪/৮/২০২৬1 মিনিট পড়া
দেশ

‘রাষ্ট্রনেতাদের জড়িয়ে ধরাই বিদেশনীতি?’ মোদিকে তোপ রাহুলের, পাল্টা নিশানা বিজেপির

১৪/৮/২০২৬1 মিনিট পড়া
দেশ

রাজধানীতে বোমাতঙ্ক! দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার নাম করে হুমকি ইমেইল

১৪/৮/২০২৬1 মিনিট পড়া
দেশ

আমার আর ওদের মধ্যেকার বিষয়, নাক গলাবেন না: কাদের ধমক CJI সূর্যকান্তর

১৪/৮/২০২৬1 মিনিট পড়া
দেশ

দেখে নিন কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল

১৪/৮/২০২৬1 মিনিট পড়া

More from দেশ

View All →