কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
দেশ

ছেঁড়া নোটের ঝামেলা কমাতে নতুন উদ্যোগ আরবিআইয়ের

ছেঁড়া নোটের ঝামেলা কমাতে নতুন উদ্যোগ আরবিআইয়ের

দেশে মুদ্রা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। বুধবার মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, আগামী অর্থবর্ষের শুরুতেই পরীক্ষামূলকভাবে পলিমার বা বিশেষ প্লাস্টিকজাত উপাদানে তৈরি ১০ ও ২০ টাকার নোট বাজারে ছাড়া হবে। ইতিমধ্যেই নোট তৈরির জন্য প্রয়োজনীয় বিশেষ পলিমার (Polymer) সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। নিরাপত্তা ও প্রযুক্তিগত সমস্ত পরীক্ষা সফল হলে সাধারণের হাতে এই নোট পৌঁছে দেওয়া হবে। প্রথম পর্যায়ে ১০ টাকার ১০০ কোটি এবং ২০ টাকার ১০০ কোটি নোট ফিল্ড ট্রায়ালের জন্য ছাপানোর অনুমোদন মিলেছে। তবে নতুন নোট এলেও বর্তমানে প্রচলিত কাগজের নোট আগের মতোই বৈধ থাকবে বলে জানিয়ে দিয়েছে আরবিআই।

Sponsored

Sranchi In Article

আরবিআইয়ের দাবি, পলিমার নোট কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেকসই এবং দীর্ঘদিন ব্যবহারযোগ্য। সহজে ছিঁড়ে যায় না বা নষ্ট হয় না, ফলে বারবার নতুন নোট ছাপানোর প্রয়োজনও কমে আসে। এর জেরে দীর্ঘমেয়াদে নোট ছাপানোর খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। দৈনন্দিন লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহৃত ১০ ও ২০ টাকার নোট দিয়েই তাই এই প্রকল্পের সূচনা করা হচ্ছে।

বিশেষ ধরনের শক্ত ও নমনীয় পলিমার ফিল্ম দিয়ে তৈরি এই নোট বিশ্বের একাধিক দেশে বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে ভারতে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করতে চাইছে আরবিআই। ফিল্ড ট্রায়াল সফল হলে ধাপে ধাপে অন্যান্য নোটেও পলিমার প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from দেশ

View All →