প্রকাশিত জেইই মেইন ২০২৬-এর দ্বিতীয় পত্রের ফলাফল, নজর কাড়ল বাংলার পড়ুয়ারা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে প্রকাশিত হল ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জেইই মেইন ২০২৬-এর জানুয়ারি সেশনের দ্বিতীয় পত্রের ফলাফল। সোমবার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশের পরদিনই এই ফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। চলতি বছর স্থাপত্যবিদ্যা ও পরিকল্পনা বিভাগে বাংলার ছাত্রছাত্রীদের সাফল্য বিশেষভাবে নজর কেড়েছে।
Sponsored

গত ২৯ জানুয়ারি দেশ ও বিদেশের মোট ৩২৬টি শহরের ৬৫৮টি কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। এনটিএ সূত্রে খবর, আর্কিটেকচার এবং প্ল্যানিং বিভাগে সারা দেশ থেকে ১৩ লক্ষ ৪ হাজার ৬৫৩ জন আবেদন জানালেও বিআর্ক পরীক্ষায় শেষ পর্যন্ত বসেন ৪৫,৪৫২ জন। অন্যদিকে, বিপ্ল্যানিং বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১,০৬৭ জন। প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি এই ফলাফল প্রকাশের কথা থাকলেও অতিরিক্ত সময় চেয়ে নিয়েছিল এনটিএ। ফলে চারদিন পিছিয়ে মঙ্গলবার এই ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিআর্ক পরীক্ষায় পশ্চিমবঙ্গ থেকে সফলদের তালিকায় উজ্জ্বল নাম ময়ূখ কাঁঠাল। তার প্রাপ্ত এনটিএ স্কোর ৯৯.৯০৩১৯৪৬। পাশাপাশি বিপ্ল্যান পরীক্ষায় রাজ্যের সায়ুধ রায় ৯৮.৫৫২২৩৮১ স্কোর করে নিজের মেধার স্বাক্ষর রেখেছে। মেধা তালিকার পাশাপাশি এদিন সংশ্লিষ্ট পরীক্ষার কাট-অফ নম্বরও প্রকাশ করেছে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা।
পরীক্ষার্থীরা এখন থেকে জেইই মেইনের অফিসিয়াল ওয়েবসাইট (jeemain.nta.nic.in) মারফত নিজেদের আবেদন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ও র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন। জানুয়ারি সেশনের এই ফলের ভিত্তিতে দেশের প্রথম সারির আইআইটি (IIT) বা এনআইটি (NIT)-গুলিতে আর্কিটেকচার এবং প্ল্যানিং বিভাগে ভর্তির সুযোগ পাবেন সফল পড়ুয়ারা।
আরও পড়ুন- ISF-এর সঙ্গে জোটের সিদ্ধান্ত বামেদের: নওশাদের সঙ্গে বৈঠক বিমান-সেলিমের, বুধে আসন রফা
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
Just now

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
Just now

ED মামলায় স্বস্তি পেতেই দেশে ফিরছেন 'পলাতক' ললিত!
1h ago

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
19h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
21h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
21h ago





