Site Logo

ফুটবল খেলতে গিয়ে অসুস্থতা, চিকিৎসার অভাবে মৃত্যু শিলংয়ের সাংসদের!

EBBS Desk·
ফুটবল খেলতে গিয়ে অসুস্থতা, চিকিৎসার অভাবে মৃত্যু শিলংয়ের সাংসদের!

হাসপাতালে গিয়ে চিকিৎসা পেলেন না স্বয়ং দেশের সাংসদ, বেঘোরে প্রাণ গেল মেঘালয়ের রাজনীতির অন্যতম নাম রিকি এজে সিঙ্গকনের (Ricky Syngkon)। ৫৪ বছর বয়সী সাংসদ বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন শিলংয়ের সাংসদ । দ্রুত তাঁকে স্থানীয় মাওইং কমিউনিটি হেলথ সেন্টারে (Maoying Community Health Center)নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কোনও চিকিৎসক সেসময় উপস্থিত ছিলেন না। এরপরই মৃত্যু হয় তাঁর।

Sponsored

Sranchi In Article

২০২৪ সালে বর্ষীয়ান কংগ্রেসের নেতা ভিনসেন্ট পালাকে প্রায় পৌনে চার লক্ষ ভোটে হারিয়ে সাংসদ হন রিকি। নিয়ম অনুযায়ী দেশে সর্বোচ্চ স্তরের সুযোগ সুবিধে পান তিনি। অথচ তাঁর এহেন মৃত্যুর পর মেঘালয় (Meghalaya) রাজ্যের হাসপাতালে সঠিক পরিষেবা না পাওয়া নিয়ে ক্ষোভ বাড়তে শুরু করেছে তাঁর অনুগামীদের মধ্যে। প্রশ্ন উঠছে, সাংসদই যেখানে ন্যূনতম চিকিৎসা পাচ্ছেন না, সেখানে আমজনতার কী অবস্থা হবে?প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা না পাওয়ায় সাংসদকে জাইওয়াও ডা. এইচ গর্ডন রবার্টস হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, ভর্তি করানোর কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা (Conrad Sangma,Chief minister of Meghalaya)।

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →