পাঁচতারা হোটেলের (Five-star Hotel) রেস্তোরাঁয় ডিনার করতে গিয়ে টেবিলের উপরেই দেখা মিলল ‘অতিথি’র! তবে সেই অতিথি কোনও ভিআইপি নন—একটি ছোট্ট আরশোলা। ঘটনাটি মুম্বইয়ের JW Marriott, Sahar-এর Romano’s রেস্তোরাঁর। আর এই অভিজ্ঞতা নিয়েই সোশ্যাল মিডিয়ায় (Social Media) সরব হয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ তথা Fortis Healthcare-এর চেয়ারম্যান ডা. অশোক শেঠ (Dr. Ashok Seth)। শনিবার রাতে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে ওই রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন শেঠ। তাঁর দাবি, খাবারের টেবিলেই একটি ছোট আরশোলা ঘুরে বেড়াতে দেখা যায়। রবিবার সন্ধ্যায় X-এ ঘটনার কথা জানিয়ে তিনি লেখেন, “Look who came for dinner unexpectedly. 'Roachie' - a baby cockroach was on our table wanting to share our dinner at the Romano restaurant at JW Marriott, Sahar, Mumbai, Saturday night!!!” ঘটনাটিকে খানিকটা রসিকতার মোড়কে তুলে ধরে তিনি আরও লেখেন, “Despite our persuasion, 'Roachie' refused to leave. Maybe wanted pizza and not pasta.”
তবে মজার জায়গাটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ডা. শেঠের বক্তব্য, আরশোলাটি দেখার পরই তাঁর এবং সঙ্গীদের খাওয়ার ইচ্ছা নষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত ডিনার অসম্পূর্ণ রেখেই তাঁরা বেরিয়ে আসেন। তাঁর কথায়, “But he (the cockroach) really took our appetite away. We left.” এরপরই বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। মুম্বইয়ে সাম্প্রতিক খাদ্য নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিয়ে কড়া নজরদারির প্রসঙ্গ টেনে ডা. শেঠ মহারাষ্ট্রের Food Safety Commissioner তুকারাম মুন্ধেকে ট্যাগ করেন। তিনি লেখেন, “Thankfully we are in Mr Mundhe's territory and he most likely will look into this also.” শুধু তাই নয়, FSSAI এবং JW Marriott-কেও ট্যাগ করেন তিনি। পাঁচতারা হোটেলে এমন ঘটনায় প্রশ্ন তোলেন পরিচ্ছন্নতা ব্যবস্থা নিয়েও। তাঁর অভিযোগ, “We spotted one cockroach on the table, I am sure there will be more in the kitchen. This shows Marriott's extremely casual attitude towards hygiene.”
বিদেশি প্রতিনিধিদের সঙ্গে ডিনারে গিয়ে এমন অভিজ্ঞতা হওয়ায় বিষয়টিকে দেশের ভাবমূর্তির সঙ্গেও যুক্ত করেছেন ডা. শেঠ। তাঁর বক্তব্য, “This is a five-star hotel. They charge so much for the food. They must do better.” ঘটনাটিকে তিনি বিদেশি অতিথিদের সামনে দেশের জন্য “an embarrassment” বলেও উল্লেখ করেন। ঘটনা নিয়ে এখনও পর্যন্ত JW Marriott-এর তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।এদিকে, তুকারাম মুন্ধের (Tukaram Mundhe) নেতৃত্বে মহারাষ্ট্রে খাদ্য নিরাপত্তা ও রেস্তোরাঁ-হোটেলের স্বাস্থ্যবিধি নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক অভিযান হয়েছে। ফলে ডা. শেঠের পোস্টে মুন্ধেকে ট্যাগ করার বিষয়টি বিশেষ নজর কেড়েছে।
















