Site Logo

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

EBBS Desk·
বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

মার্কিন প্রেসিডেন্টের 'ভুয়ো' আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার দামে উন্নতি, সোনা রুপোর দামে পতন। কিন্তু বাজার খোলার প্রায় আধ ঘণ্টার মধ্যেই প্রায় ৫০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। সকাল সাড়ে দশটা পর্যন্ত সূচক অফ ঘোরাফেরা করতে থাকে ৭৩ হাজার ৩০০-র ঘরে। ডলারের নিরিখে টাকার দাম ৯৩.৫৮। লগ্নিকারীরা মনে করছেন দুপুরের পর থেকে হয়তো দালাল স্ট্রিটে রক্তক্ষরণ হতে পারে। অন্তত সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Sponsored

Sranchi In Article

ট্রাম্প (Donald Trump) দাবি করেছেন ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা হওয়ায় আপাতত পাঁচদিন সে দেশের জ্বালানি পরিকাঠামো অর্থাৎ কোন তৈল ভান্ডারে মার্কিন হামলা হবে না। তাহলে কি যুদ্ধ শেষ হতে চলেছে, আশা জাগছে আমজনতার মনে। যার ফলে মঙ্গলবার সকাল থেকেই চনমনে সেনসেক্স বাজার। এক লাফে বেড়ে যায় নিফটিও। কিন্তু ইরান (Iran) ইতিমধ্যেই জানিয়েছে ট্রাম্পের আশ্বাস আসলে 'ভুয়ো'। ফলে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ। তাই প্রাথমিকভাবে সেনসেক্সের সূচক বাড়লেও স্থিতিশীলতা বজায় থাকবে কিনা তা নিয়ে সন্ধিহান বিশেষজ্ঞরা।

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →