নিট পরীক্ষায় একাধিকবার অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ছিলেন ৭৫ বছর বয়সী বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি (Actress Shabana Azmi)। দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar in Delhi) টানা তিনদিন আন্দোলনকারীদের পাশে কাটিয়েছেন তিনি। এরপর মুম্বইয়ের শিবাজী পার্কে (Mumbai's Shivaji Park) আয়োজিত বিক্ষোভ সমাবেশেও তাঁর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ সোয়াইন ফ্লুতে (Swine flu) আক্রান্ত হওয়ায় নিজের সমস্ত কর্মসূচি বাতিল করলেন তিনি। এদিকে ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকেও টাইফয়েডে আক্রান্ত। তিনি নিজেই সে কথা জানিয়েছেন এক্স হ্যান্ডলে। তবে সবকিছুর মাঝে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যেন নতুন করে অক্সিজেন দিয়েছে।
সোয়াইন ফ্লুতে আক্রান্ত শাবানা আজমি
Sponsored

নিজের ইনস্টাগ্রামে (Instagram) তিনি লেখেন, "আমি সরাসরি তরুণদের কাছ থেকে খবর পাচ্ছি; তাদের অনেকেই এই প্রথম কোন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছে এবং নিজেদের কণ্ঠস্বর কতটা গুরুত্বপূর্ণ, সেটা তারা প্রত্যক্ষ করেছে। আপনাদের সাহস ও দৃঢ় সংকল্প আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে এবং আমি আপনাদের পাশে আছি"। বিক্ষোভকারীদের ভিড়ের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার একটি ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, “আমাদের শিক্ষাব্যবস্থায় সংস্কার ও পুরো ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবিতে যন্তর মন্তরের প্রতিবাদস্থলে পৌঁছতে তরুণ সহকর্মীদের সহায়তা নিচ্ছি। দেশের সাফল্য পরিমাপের মানদণ্ড হিসেবে শিক্ষা, জনস্বাস্থ্য ও নারী ক্ষমতায়নের জন্য জিডিপির ৬ শতাংশ বরাদ্দ করা হোক।”
উল্লেখ্য, শাবানা আজমির টিমের তরফ থেকে জানানো হয়েছে যে, তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন। রক্ত পরীক্ষার পরে তাঁর সোয়াইন ফ্লু ধরা পড়েছে। তাপমাত্রা প্রায় ১০২ ডিগ্রি। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রাম এবং পাঁচ দিনের জন্য আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। প্রসঙ্গত, গত ২০ জুলাই ‘ককরোচ জনতা পার্টি’র ডাকে দিল্লির ‘চলো সংসদ’ অভিযানে যোগ দিয়েছিলেন শাবানা। সেই সময় পুলিশের টিয়ার গ্যাসের কারণে তিনি অ্যাজমা অ্যাটাকের শিকার হন। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে শাবানা জানান টিয়ার গ্যাসের ধোঁয়ার কারণে অ্যাজমা অ্যাটাক হয়েছিল তাঁর। তবে পাম্প (ইনহেলার) সঙ্গে থাকায় দ্রুত সামলে উঠেছেন। পাশে একটি বাড়িতে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি আবার ফিরে আসেন। উল্লেখ্য, শাবানা ছাড়াও সলমন খান, করিনা কাপুর, রিতেশ দেশমুখ, সোনাক্ষী সিনহা, অভয় দেওল, নাসিরুদ্দিন শাহ এবং রত্না পাঠক শাহের মতো বিশিষ্ট তারকারা শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছিলেন।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored













