গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির দাবিতে গত তিনদিন ধরে শ্রমিক বিক্ষোভ চলছে নয়ডায় (Workers protest erupted in Noida)। তবে সোমবার সকাল থেকে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। ঘণ্টার পর ঘণ্টা রাস্তা অবরোধে দীর্ঘ যানজট দিল্লি-নয়ডা সীমানায় (Delhi Noida Connector)। একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়, বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানো গ্যাসের সেল ফাটাতে হয় পুলিশকে। ফেজ টু এলাকার সেক্টর ১ এবং ৮৪-তে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বলে জানা গেছে।
Sponsored

সম্প্রতি হরিয়ানা সরকার (Government of Haryana) অদক্ষ শ্রমিকদের ন্যূনতম বেতন ৩৫ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করে। সেই আঁচ এসে পরে নয়ডায়। মজুরি বৃদ্ধির দাবিতে সরব হন সেখানকার শ্রমিকরাও। তাঁদের বক্তব্য, একই কাজের জন্য এক এক রাজ্যে মজুরির হার ভিন্ন হলে তা বৈষম্যের শামিল। তাই পাশের রাজ্যে একই ধরনের কাজের জন্য বর্ধিত মজুরি দেওয়া হলে উত্তরপ্রদেশেও মজুরির হার বাড়াতে হবে। এখানেই শেষ নয়, বেশিরভাগ কারখানাতেই পর্যাপ্ত নিরাপত্তা নেই, সাপ্তাহিক ছুটির সমস্যা থেকে শুরু করে যেকোনও ধরণের অসুবিধায় পরিস্থিতি সামাল দেওয়ার মতো যথেষ্ট পরিকাঠামো নেই বলেও অভিযোগ শ্রমিকদের। এসবের প্রতিবাদে গত তিনদিন ধরে চলতে থাকা বিক্ষোভ সোমবার চরম আকার ধারণ করে। পুলিশ জানিয়েছে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পুলিশ রাস্তা অবরোধ তুলতে গেলে শ্রমিকদের সঙ্গে শুরু হয় খণ্ডযুদ্ধ। এরপর বিক্ষোভকারীরা ইট-পাথর ছুটতে থাকলে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভ অবরোধের জেরে দিল্লির সঙ্গে যোগাযোগকারী একাধিক রাস্তা বন্ধ হয়ে পড়ে। দুপুর পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
2h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
4h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
4h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
7h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
7h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
9h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
11h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
