দেশের প্রথম মহিলা ফাইটার পাইলট হিসাবে ফাইটার কমব্যাট লিডার (Fighter Combat Leader)কোর্স সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করে নজির গড়লেন ভাবনা কান্থ (Bhawana Kanth)।  প্রায় পাঁচ মাসের এই কোর্স ভারতীয় বায়ুসেনার (Indian  Air Force) অত্যন্ত কঠিন সম্মানজনক এবং চূড়ান্ত শারীরিক দক্ষতার পরিচয়ক প্রশিক্ষণ পর্ব হিসেবে মানা হয়। এই প্রশিক্ষণ পর্ব সফলভাবে উত্তীর্ণ হওয়ার অর্থ ভবিষ্যতে সেই পাইলট যে কোনও গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে আকাশযুদ্ধে দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্য। বিশ্বের প্রথম মহিলা ফাইটার পাইলট হিসেবে সেই সম্মান অর্জন করলেন ভাবনা (Bhawana Kanth)। 

বিহারের বাসিন্দা ভাবনা (Bhawana Kanth) ২০১৬ সালে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) যোগ দেন। তিন বছরের মধ্যেই ডে টাইম ফাইটার কমব্যাট মিশন পরিচালনার ছাড়পত্র পেয়ে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইতিহাস গড়েন। আর এবার তাঁর মুকুটে আরো এক পালক। গোয়ালিয়রের ট্যাকটিক্স অ্যান্ড এয়ার কমব্যাট ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টকে (Tactics and Air Combat Development Establishment) আকাশ অভিযানের রণকৌশল প্রশিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হয়। সেখান থেকে এফসিএল কোর্স পূর্ণ করার অর্থ আগামীতে ভাবনার কাছে বায়ুসেনার একেবারে প্রথম সারির কমবাট প্র্যাকটিশিয়ান ভূমিকাতে অবতীর্ণ হওয়ার সুযোগ থাকছে।।