Site Logo

ভোটার তালিকা থেকে নাম বাতিল: ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

EBBS Desk·
ভোটার তালিকা থেকে নাম বাতিল: ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

কোনও বৈধ ভোটারের নাম যাতে রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ না যায়, সেটা দেখবে শীর্ষ আদালত, মঙ্গলবার আরও একবার জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত৷ কমিশনের হাতে অতিরিক্ত ক্ষমতা নয়- লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় থাকা বাংলার ভোটারদের নথি যাচাই সংক্রান্ত যে কোনও অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি করার জন্য অ্যাপিলিয়েট ট্রাইবুনাল গঠন করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷

Sponsored

Sranchi In Article

নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক৷ এই বিজ্ঞপ্তিকে কার্যত খারিজ করেই মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি নিজে প্রাক্তন প্রধান বিচারপতি এবং দুজন বিচারপতিকে নিয়ে একটি অ্যাপিলিয়েট ট্রাইবুনাল গঠন করবেন৷  এই ট্রাইবুনালই ভোটারদের নথি যাচাইয়ের ক্ষেত্রে উদ্ভূত সমস্যার চূড়ান্ত সমাধান করবে৷  একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, যে সব ভোটারদের নথি যাচাইয়ের কাজ হয়ে গিয়েছে তাদের নাম উল্লেখ করে নির্বাচন কমিশনকে দ্রুত প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট৷  সুপ্রিম কোর্টের আগের নির্দেশ মেনে এই সাপ্লিমেন্টারি তালিকা এখনও কেন প্রকাশ করা হয়নি? মঙ্গলবার প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত৷ এই প্রসঙ্গেই তিনি জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাদের লিখিতভাবে জানিয়েছেন পশ্চিমবঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় থাকা ১০ লক্ষ ১৬ হাজার ভোটারের নথি যাচাইয়ের কাজ শেষ হয়ে গেছে৷ শুনানির পরে রাজ্যের অন্যতম আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন যে সুপ্রিম কোর্টের নির্দেশকে মানতে বাধ্য, এদিন আরও একবার শীর্ষ আদালত তা স্পষ্ট করে দিয়েছে৷ একইসঙ্গে জানানো হয়েছে দ্রুত প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি তালিকা৷ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় মোট প্রায় ৬০ লক্ষ আবেদন বিবেচনাধীন রয়েছে। তার মধ্যে ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি আপত্তি বা দাবি নিষ্পত্তি হয়েছে জানিয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এর পরেই পশ্চিমবঙ্গের অধিবাসী সাধারণ নাগরিক হিসেবে আবেদনকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সওয়াল করতে গিয়ে বর্ষীয়ান আইনজীবী মেনকা গুরুস্বামী দাবি করেন, যে গতিতে নথি যাচাইয়ের কাজ চলছে, তাতে পুরো কাজ সময়মত শেষ হবে বলে মনে হয় না৷  এই প্রসঙ্গেই বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, প্রত্যেক নাগরিকের গুরুত্বপূর্ণ সাংবিধানিক অধিকার আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে৷ দ্রুত সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হোক৷ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের ভোটের নির্ঘন্ট প্রকাশ করা হয়নি৷  ভোটের নির্ঘন্ট জারি করার পরে আমরা গোটা পরিস্থিতি আবার খতিয়ে দেখবো৷  এর পরেই বিচারপতিরা জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দেন যখন যেমন প্রয়োজন পড়বে তখনই লগ ইন আইডি তৈরি করে দিতে হবে জুডিসিয়াল অফিসারদের কাজের সুবিধের জন্য৷ এই অফিসারদের সর্বপ্রকার প্রযুক্তিগত সহায়তা দেবে কমিশন, সাফ জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত৷

আরও পড়ুন- ধর্নামঞ্চে প্রতিবাদী গান পর্ণাভর: গলা মেলালেন তৃণমূল সভানেত্রী, আপ্লুত গায়ক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →