Site Logo

আদালতকে প্রচারের জন্য ব্যবহার! বিহার ভোট নিয়ে PK-র মামলা খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

EBBS DESK·
আদালতকে প্রচারের জন্য ব্যবহার! বিহার ভোট নিয়ে PK-র মামলা খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

বিহার বিধানসভা নির্বাচনে ২৩৮টি আসনে লড়ে খাতা খুলতে পারেনি প্রশান্ত কিশোরের (Prashanta Kishor) দল জন সুরাজ পার্টি। এবার বিহারে নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে ভোট বাতিলেদের দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন PK। শুক্রবার সেই আবেদন  খারিজ করে পিকে-কে কড়া ভাষায় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মামলা বিহারের (Bihar) পাটনা হাই কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Sponsored

Sranchi In Article

জন সুরাজের পার্টির তরফে অভিযোগ, ভোটের ঠিক আগে রাজ্য সরকার একাধিক কল্যাণমূলক প্রকল্প ঘোষণা করে আদর্শ আচরণবিধি (মডেল কোড অফ কন্ডাক্ট) লঙ্ঘন করেছে। সেই কারণে ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনকে বাতিল ঘোষণা করে নতুন করে ‘স্বচ্ছ ও নিরপেক্ষ’ ভোট করানোর নির্দেশ দেওয়া হোক নির্বাচন কমিশনকে।

শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, "আপনার দল কত ভোট পেয়েছে? জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে এবং আপনারা এই বিচার মঞ্চকে প্রচার পাওয়ার জন্য ব্যবহার করছেন?" বিচারপতি জয়মাল্য বাগচী জন সুরাজ পার্টির আইনজীবীকে জিজ্ঞাসা করেন, "আপনারা এটা কী ভাবে বলতে পারেন? ক্ষমতায় এলে আপনারাও তো একই কাজ করবেন।" সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এটি কোনও সর্বভারতীয় বিষয় নয়। বিহারে একটি হাইকোর্ট আছে, সেখানেই এই মামলার বিচার হবে।

বিহারে ২৪৩টি আসনের মধ্যে ২০২টি আসনে জিতে ক্ষমতায় এসেছে জেডিইউ এবং বিজেপির জোট। বিজেপি জিতেছে ৮৯ আসনে। আর জেডিইউ ৮৫ আসনে। আগের ভোটের ৪২টি আসন বেশি। ২৩৮টি আসনে লড়ে খাতা খুলতে পারেনি PK-র দল।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →