Site Logo

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

EBBS Desk·
আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ দিয়েছিল। সেই মত কাজ চলছে জুডিশিয়াল অফিসারদের তত্ত্বাবধানে। আগামী ১৩ এপ্রিল বিকেল ৩টেয় ফের সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে। গত বুধবার এই শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছিল,কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আশ্বাসে তাঁরা একপ্রকার সন্তুষ্ট। ৭ এপ্রিলের মধ্যেই সমস্ত নামের নিষ্পত্তি হয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। সোমবার প্রধান বিচারপতি জানিয়েছেন নির্বাচন কমিশন চাইলে আজ রাতেই সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে পারে। প্রক্রিয়া সম্পূর্ণ করতে ডিজিটাল সিগনেচার আপলোডের জন্য পোর্টাল ৭ এপ্রিল পর্যন্ত খোলা রাখা হবে। নন্দলাল বসুর নাতি-নাতনির করা আপিলের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে।

Sponsored

Sranchi In Article

আদালতের পর্যবেক্ষণ, ১৯টি আপিল ট্রাইব্যুনালের ক্ষেত্রে একরকম প্রক্রিয়া অনুসরণ করা গুরুত্বপূর্ণ তাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তিনজন প্রাক্তন সিনিয়র প্রধান বিচারপতি বা বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটি একটি নির্দিষ্ট প্রক্রিয়া ঠিক করবে, যা ১৯টি ট্রাইবুনালকে অনুসরণ করতে হবে। সব আপিল শুধু কলকাতাতেই দাখিল করতে হবে, নাকি অন্য জায়গাতে করা যাবে সেটা কমিটি সিদ্ধান্ত নেবে। অফলাইনে আপিল জমা দিলে জেলাশাসকের দফতর থেকে রসিদ দিতে হবে। বিচারকদের দেওয়া যুক্তি সহ সব কিছু খতিয়ে দেখে নিজেদের প্রক্রিয়া তৈরি করে ট্রাইবুনাল সিদ্ধান্ত নিতে পারবে। আদালত আশা করছে আপিলগুলির নিষ্পত্তি দ্রুত করতে এই কমিটি আগামীকালের মধ্যেই প্রক্রিয়াটি নির্ধারণ করবে।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির শেষ চিঠি অনুযায়ী, ৬ এপ্রিল দুপুর ১২টা ৪ মিনিট পর্যন্ত ৫৯ লক্ষ ১৫ হাজারের বেশি কেস নিষ্পত্তি হয়ে গিয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে ২৬ হাজারের মতো কেস বাকি আছে।

আরও পড়ুন - নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →