বেইমানদের শিবির থেকে এবার তৃণমূল কংগ্রেসে ফেরার বার্তা। তাতেই ঘুম ছুটেছে দলবদলুদের। সাংসদ সৌগত রায় (MP Saugata Roy) বৃহস্পতিবার জানালেন, বেশ কয়েকজন সাংসদ ফিরে আসতে মরিয়া। কথা বলছেন। 

সোশ্যাল মিডিয়ায় বুধবার একটি ছবিতে দেখা যায়, তৃণমূল সাংসদ সৌগত রায় ও শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) সঙ্গে একই টেবিলে খাওয়া-দাওয়া করছেন কেন্দ্রের মন্ত্রী জে পি নাড্ডা (Union Minister J.P. Nadda)। জল্পনা শুরু হয়। দলবদলু গদ্দার কাকলি সে নিয়ে কিছু না জেনেই মন্তব্য করেন, কথা চলছে। কিন্তু বৃহস্পতিবার এইসব জল্পনায় জল ঢেলে দিয়ে সৌগত রায় বলেন, আমরা সংসদে খাচ্ছিলাম। টেবিলে এসে বসেন নাড্ডা। এর মধ্যে জল্পনার কিছু দেখছি না। তবে হ্যাঁ, দলবদলুদের অনেকেই বিশেষত সংখ্যালঘু বেশ কয়েকজন সাংসদ ফিরে আসতে চাইছেন। নেত্রীও বিষয়টি জানেন। 

শত্রুঘ্ন সিনহা বলেন, আরে নাড্ডা আমার বহু পুরনো বন্ধু। এর মধ্যে রাজনীতির কিছু নেই। যা জল্পনা হচ্ছে, সেটা আপনারা তৈরি করছেন।