নিয়োগপত্রের দাবিতে বেনজির প্রতিবাদ কেরলমের লোয়ার প্রাইমারি স্কুল টিচার বা LPST চাকরিপ্রার্থীদের। শনিবার তিরুঅনন্তপুরমে কেরলমের সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ঘাস খেয়ে বিক্ষোভ দেখান তাঁরা। কেরল পাবলিক সার্ভিস কমিশনের র্যাঙ্ক লিস্টে নাম থাকা সত্ত্বেও নিয়োগ না হওয়ায় দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন পদপ্রার্থীরা। তাঁদের দাবি, দ্রুত নিয়োগপত্র দিতে হবে এবং স্কুলগুলির শূন্যপদ চিহ্নিত করে শিক্ষক নিয়োগ করতে হবে।
আরও পড়ুন: সলমনের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর আচমকা মৃত্যু!
আন্দোলনকারীদের আরও দাবি, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:২৫ করা, শূন্যপদের তথ্য প্রকাশ এবং বর্তমান র্যাঙ্ক লিস্টের মেয়াদ বাড়াতে হবে। তাঁদের অভিযোগ, বারবার সরকারের কাছে বিষয়টি জানানো হলেও এখনও স্থায়ী সমাধান হয়নি। নিয়োগের দাবিতে এর আগেও একাধিক প্রতীকী প্রতিবাদ করেছেন তাঁরা। এবার ঘাস খেয়ে প্রতিবাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন আন্দোলনকারীরা।
















