আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই উল্টো ছবি ধরা পড়ল খোদ কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের অন্দরে। ইন্দিরা গান্ধীর আমলে তৈরি এবং দেশের অন্যতম প্রাচীন আয়ুর্বেদিক ও ইউনানি ওষুধ প্রস্তুতকারক রাষ্ট্রীয় সংস্থা ‘আইএমপিসিএল’ (ইন্ডিয়ান মেডিসিনস ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন লিমিটেড)-কে ১২১ কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দিল কেন্দ্র। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এই কৌশলগত বিলগ্নীকরণ বা বেসরকারিকরণের খবরটি নিশ্চিত করা হয়েছে।
Sponsored

দিল্লির এই সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা। বিশেষত, যখন কলকাতায় এসে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব আন্তর্জাতিক যোগ দিবসের তোড়জোড় এবং প্রধানমন্ত্রীর যোগ-সফরের তদারকিতে ব্যস্ত, ঠিক তখনই এই বিক্রির খবর সামনে আসায় অস্বস্তি বেড়েছে শাসক শিবিরের। বিরোধীদের অভিযোগ, আয়ুষ নিয়ে কেন্দ্রের সমস্ত ঢাকঢোল পেটানো আসলে বাগাড়ম্বর মাত্র। অন্তরালে আদতে লাভজনক ও ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত সংস্থাকেই বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে।
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এই আইএমপিসিএল প্রায় অর্ধশতাব্দী ধরে ভারতে খাঁটি আয়ুর্বেদিক ও ইউনানি ওষুধ তৈরির ক্ষেত্রে শীর্ষস্থানে ছিল। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, শতভাগ অংশীদারি এবং পরিচালন ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়ায় সর্বোচ্চ দরদাতা হিসেবে ‘স্কাইম্যাপ ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড’ নামের একটি বেসরকারি সংম্পানির ১২১ কোটি ৯৪ হাজার ৪০০ টাকার বিডটি মঞ্জুর করা হয়েছে। সরকারের দাবি, সম্পদ নগদীকরণ (অ্যাসেট মনেটাইজেশন) এবং বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রা পূরণের অঙ্গ হিসেবেই এই পদক্ষেপ।
তবে এই হস্তান্তর নিয়ে সরব হয়েছে বাম-তৃণমূল সহ বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, জলপথ, স্থলপথ, বিমানবন্দর থেকে শুরু করে একের পর এক লাভজনক সরকারি সংস্থা বেসরকারি পুঁজিপতিদের পকেট ভরাতে বিক্রি করে দেওয়া হচ্ছে। এমনকি যে প্রাচীন চিকিৎসা পদ্ধতির প্রচারকে মোদি সরকার নিজেদের ‘ইউএসপি’ বলে দাবি করে, তার সঙ্গে যুক্ত একমাত্র মিনি রত্ন সংস্থাকেও রেয়াত করা হল না। কলকাতায় উপস্থিত কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী অবশ্য এই বেসরকারিকরণ ও বিরোধীদের তোলা দুর্নীতির অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন - যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
10h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
12h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
13h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
15h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
17h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
19h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
20h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
