যাকে এই একমাস আগেও বিজেপি (BJP) দেশবিরোধী বলেছে, আজ তাকেই এনডিএতে নিতে অফার দিচ্ছে কেষ্টবিষ্টুরা। সেই অফার হাতে পেয়ে সিজেপি পার্টির (CJP Party) অভিজিৎ দীপকে (Abhijeet Dipke) চরম কটাক্ষ করে এনডিএ শরিককে বলেছেন, এক মাসও হয়নি, আপনারাই তো আমাকে দেশবিরোধী বলেছিলেন! 

দিন কয়েক আগে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটোয়ালে (Union Minister Ramdas Athawale) সাংবাদিক সম্মেলনে করে বলেন, অভিজিৎ তরুণ, আম্বেদকরপন্থী। তাই আমাদের দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ) তে তাঁর যোগ দেওয়া উচিত। বিজেপি সরকার ভুল করলে শাস্তি দেওয়ার নীতিতে বিশ্বাসী। তাই অভিজিতের ভাবা উচিত এবং ইতিবাচক পদক্ষেপ করা উচিত। সম্প্রতি সঙ্ঘ প্রধান মোহন ভাগবত (Sangh Chief Mohan Bhagwat) বিজেপির সমালোচনা করে বলেছিলেন,  নয়া প্রজন্মকে দেশবরোধী আখ্যা দেওয়া ঠিক নয়। তাদের কথাও শুনতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্টও (Supreme Court) জানিয়ে দেয়, প্রতিবাদের অধিকার গণতন্ত্রেই রয়েছে। তাকে কেন বাধা দেওয়া হচ্ছে? 

সঙ্ঘ প্রধান মুম্বইতে তরুণ প্রজন্মের সামনে এ কথা বলার পর, অভিজিৎ দীপকে বলেছিলেন, বিজেপি নেতারা এতদিন আন্দোলনকারীদের যেভাবে আক্রমণ করেছিলেন, আশা করা যায় এবার তাঁরা মোহন ভাগবতের কথা শুনবেন এবং নিজেদের অবস্থান বদলাবেন। রামদাসের ইঙ্গিত কি তারই ফল? রামদাসের পিছনে যে বিজেপির অনুপ্রেরণা রয়েছে, তা সকলেই বুঝতে পারছেন। বিজেপি চায় কোনও শক্তিশালী রাজনৈতিক শক্তি যেন তাদের  অলিন্দের বাইরে না থাকে। সহজভাবে সেই শক্তি 'বন্ধুত্ব' স্থাপন না করলে তৃণমূল কংগ্রস ভাঙার মতো চক্রান্ত করতেও তাদের হাত কাঁপবে না।