দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও নিরাপদ ও স্বচ্ছ করতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রযুক্তি বিশেষজ্ঞ ও ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানিকে। কিন্তু কে এই নন্দন নিলেকানি?, তাঁর সিভি রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো।
১৯৫৫ সালের ২ জুন বেঙ্গালুরুতে জন্ম নন্দন নিলেকানির। তিনি আইআইটি বম্বে থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক করেন। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি নন্দন ভারতে তিনি পরিচিত আধারের জনক হিসাবে। ২০০৯ সালে ভারত সরকার তাঁকে ইউআইডিএআইয়ের (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া) চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছিল। ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছিল। তিনি আধার প্রকল্পের রূপকার হিসেবে কাজ করেন এবং দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তিবিদ সেবে পরিচিতি লাভ করেন।
তবে শুধু মোদি সরকার নয়, ইউপিএ আমলেও নিলেকানির উপর ভরসা রেখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। নরেন্দ্র মোদি সরকারের রাজনৈতিক অতীতের চেয়ে বিষয়ভিত্তিক দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়ার নীতিরই প্রতিফলন হিসেবে, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি—যিনি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্ত ভোটে জিততে পারেননি। ২০০৬ সালে পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন আইআইটি মুম্বইয়ের প্রাক্তনী।
এছাড়াও এই ফোর্সে আছেন প্রযুক্তি, মহাকাশ, নিরাপত্তা, শিক্ষা, গবেষণা ও প্রশাসনের ছয়জন বিশেষজ্ঞ ।
















