দিল্লির লাহোরি গেট এলাকায় (Delhi's Lahori Gate area) একটি হোটেলের ঘর (Hotel Room) থেকে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেমিকের বিরুদ্ধে তাঁকে ছুরি দিয়ে একাধিক বার আঘাত করে খুনের অভিযোগ উঠেছে। ঘটনার পর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত যুবকও। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম শিবানী (Shivani)। তিনি বিহারের বাসিন্দা (Resident of Bihar)। তাঁর প্রেমিক প্রকাশ রাজস্থানের বাসিন্দা (Resident of Rajasthan) বলে জানা গিয়েছে। বুধবার সন্ধ্যায় দু’জনে লাহোরি গেট এলাকার হোটেল প্রিন্সে (Hotel Prince) এসে একটি ঘর ভাড়া নেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বুধবার রাতে কোনও বিষয় নিয়ে দু’জনের মধ্যে বচসা হয়। এরপরই প্রকাশ ছুরি দিয়ে শিবানীকে একাধিক বার আঘাত করেন বলে অভিযোগ। জটিলতা এড়াতে পরে তিনি নিজেও বিষ খেয়ে নেন।
এদিকে বৃহস্পতিবার সকালে হোটেলের কর্মীরা ঘরের ভিতর শিবানীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্য দিকে, প্রকাশকেও ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
শিবানীর দেহ ময়নাতদন্তের (Autopsy) জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে লাহোরি গেট থানার পুলিশ। অভিযুক্তের সুস্থ হওয়ার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
















