৭.৪ মাত্রার ভয়াবহ কম্পনে তছনছ পশ্চিম কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা (earthquake in Columbia)। সোমবারের ভূমিকম্পে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অন্তত ১৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৫০০ জন শুধুমাত্র পেরেইরাতেই অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। শহরের সামগ্রিক অবস্থাকে অত্যন্ত ‘সংকটময় জোরকদমে চলছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের নীচে একাধিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, ভূমিকম্পটির মূল উৎস বোগোটা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের ‘সান হোসে দেল পালমার’ এলাকায়। এই লোকালয়ে জনসংখ্যা প্রায় ৪ হাজার ৮০০ জন। কম্পন এতটাই তীব্র ছিল যে প্রতিবেশী দেশ ইকুয়েডর থেকেও তা স্পষ্ট অনুভূত হয়েছে।বোগোটা থেকে ৩০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মানিজালেস শহরের বিখ্যাত নিও-গোথিক ক্যাথেড্রালের একটি টাওয়ার ভেঙে পড়েছে।বিপর্যয়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর সে দেশের প্রশাসন।ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলর্দো দে লা এস্প্রিয়েলা।