বেইরুটে ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের, কুয়েতে আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ক্রমশই ভয়ংকর আকার ধারণ করছে। রবিবার সকালে লেবাননের রাজধানী বেইরুটে একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল (Israel)। এখনও পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আশঙ্কাজনক একাধিক। অন্যদিকে এদিন ভোরেই কুয়েত বিমানবন্দরে (Kuwait Airport) আছড়ে পড়েছে ইরানের (Iran) ড্রোন। ঘটনাস্থলেই দুই নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়। স্থানীয় প্রশাসন সূত্রে খবর হামলার জেরে বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাঙ্কে ভয়ংকর বিস্ফোরণ হয়।
Sponsored

গত শনিবার থেকে পশ্চিম এশিয়ার যুদ্ধ শুরু হয়েছে। নবম দিনেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোনও লক্ষণ নেই। প্রতিবেশী দেশে আক্রমণ না করার প্রতিশ্রুতি ভঙ্গ করে শনিবার রাতে দুবাইয়ের মেরিনা টাওয়ারে ড্রোন হামলা চালায় ইরান। রবিবার সকালে তেহরানের টার্গেট ছিল কুয়েত। থেমে নেই ইজরায়েলের সেনাও (IDF) । তেল আভিভের দাবি বেইরুটের হোটেলে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা করার উদ্দেশ্য ছিল ইরানি কমান্ডারদের খতম করা। এই ঘটনায় লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে চারজন মৃত ও দশ জন আহত হওয়ার খবর এসেছে। খামেনেইর সব উত্তরাধিকারীকে হত্যা করার হুমকি দিয়েছে ইজরায়েলের সেনা। অন্যদিকে লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ব্রিটেন সরকারকে সাবধান করে দিয়েছেন। বলেছেন, ‘‘যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়ে খুব সাবধানে পদক্ষেপ করুন।’’ যদিও সরাসরি এখনই ব্রিটেন বিরোধিতায় যাচ্ছে না ইরান।
Sponsored

এদিন ইরানের নাজাফাবাদ শহরে নতুন করে হামলা চালিয়েছে আমেরিকা-ইজ়রায়েলের বাহিনী। ডবল ট্যাপ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। অর্থাৎ প্রথম হামলার উদ্ধার কাজ চলার সময়ে ফের দ্বিতীয় হামলা হয়। অন্তত কুড়িজনের মৃত্যু হয়েছে, আহতদের সংখ্যা ৫০ ছাড়িয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
Related Articles

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
7h ago

হরমুজে ইরানি আগ্রাসন থামাতে ফের তেহরানে হামলা আমেরিকার!
2d ago

মেক্সিকোতে তীব্র ভূমিকম্প! রিখটার স্কেলে তীব্রতা ৭.৩
3d ago

ইতিহাস গড়ে মহাকাশে পাড়ি ভারতীয় বংশোদ্ভূত অনিলের, ৮ মাস থাকবেন মহাশূন্যে
6d ago

কয়েকঘণ্টার অপেক্ষা! মহাকাশ অভিযানে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত, ফিরবেন ৮ মাস পরে
Jul 14

ওমানের জলসীমায় ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের! মৃত ভারতীয় নাবিক
Jul 14





