স্বাধীনতা দিবস উদযাপনে যখন শনিবার সকাল থেকেই ব্যস্ততা গোটা ভারতজুড়ে, ঠিক তখনই মহাদেশের অন্য এক প্রান্তে তীব্র কম্পন। ভোরের আলো ফোটার আগেই ৭.৭ মাত্রার তীব্রতায় ইন্দোনেশিয়ায় ভূমিকম্প (Earthquake in Indonesia) হয়েছে বলে খবর মিলেছে।ভূগর্ভের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। তিনটি আফটার শকও অনুভূত হয়েছে। দ্রুত ইন্দোনেশিয়া জুড়ে জারি করা হয় সুনামি সর্তকতা।
৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশ
Sponsored

প্রাথমিক ভাবে এই ভূমিকম্পের ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা প্রাণহানির মতো ঘটনা ঘটেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। সমুদ্রের উপকূলে কম্পনের তীব্রতা বেশি ছিল। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড জুড়ে কোন সুনামির আশঙ্কা নেই বলেই জানানো হয়েছে। তবে ইন্দোনেশিয়ার স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













