প্রবল চাপে আমেরিকার মাতব্বরি ক্রমশ ধাক্কা খাচ্ছে। ইরানের উপর সামরিক হামলা বন্ধ রাখল আমেরিকা। আপাতত একটা সমঝোতা হয়েছে। তবে চুক্তি করে ইরানকে বশে আনতে হুমকি অব্যাহত ডোনাল্ড ট্রাম্পের।
আরও পড়ুন: গুলবীরের হাত ধরে ভারতীয় অ্যাথেলেটিক্সে নয়া দিগন্ত
ইরান প্রত্যেকবার হরমুজ প্রণালীকে শিখন্ডী খাড়া করে শিক্ষা দেওয়ার চেষ্টা করে। চুক্তির প্রাথমিক শর্ত হরমুজ খুলে দেওয়া এবং পরমাণু কর্মসূচি বন্ধ রাখা। ইজরায়েলও নাকি ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়েছে।
ট্রাম্পের হুমকি অব্যাহত থাকলেও সম্প্রতি ইরান, সৌদি আরব, তুরস্কের বিদেশমন্ত্রী ও পাক ফিল্ড মার্শাল একসঙ্গে বৈঠক করে জানিয়ে দেয়, আমেরিকা হামলা চালালে পালটা এমন হামলা হবে, যা মনে রাখবে আমেরিকাও।
পারস্পরিক হুমকি চললেও যুদ্ধের আবহাওয়া আপাতত স্তিমিত হচ্ছে বলেই আন্তর্জাতিক মহলের ধারণা।
















