ফের হামলা পাল্টা হামলা আমেরিকা এবং ইরানের। এর জেরে ফের ভারতের শেয়ার বাজারে রক্তক্ষরণ দেখা দিয়েছে। বুধবার শেয়ার মার্কেট খোলার পরই ৭০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স। পাল্লা দিয়ে পড়ছে নিফটিও। পরে সেনসেক্স এবং নিফটির সূচক কিছুটা হলে উঠেছে। এর মধ্যে চিন্তায় পড়েছেন বিনিয়োগকারীরা।

দুপুর পৌনে একটায় যখন এই প্রতিবেদন লেখা হচ্ছে তখন সেনসেক্স ৫১৭.৩৩ অর্থাৎ ০.৬৮ শতাংশ নেমে দাঁড়িয়ে হল ৭৬,৪১৬.১৮। এবং নিফটি ৫০ পড়ল ১৯৬ পয়েন্ট। হল  ২৩৮৫১। 

এই অবস্থায় বেশিরভাগ সেক্টরেই পতন দেখা গিয়েছে। যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি পতন দেখা গিয়েছে সেগুলি হল, ইচার মোটরস (-৪.৫৭%), টাটা মোট্রস (-৩.৭৩%), হুন্ডাই মোটরস (-৩.৩৪%), বাজাজ অটো (-৩.২৭%), শ্রিরাম ফিনান্স (-২.৬২%)। এই খারাপ অবস্থার মাঝেই ঊর্ধ্বমুখী হয়েছে কোল ইন্ডিয়া (+৪.৬৮%), টাটা পাওয়ার (+২.৪২%), আদানি গ্রিন এনার্জি (+১.৩৪%), ব্যাঙ্ক অফ বরোদা (+০.৭৬%), এইচডিএফসি (-৯)-এর মতো শেয়ারগুলি।

এই পতনের মূল কারণ মধ্যপ্রাচ্যের সংঘাত। এদিকে যুদ্ধের খবর আসতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। তেলের মূল্যবৃদ্ধি ভারতের জন্য উদ্বেগের। কারণ ভারত সবচেয়ে তেল আমদানির দেশ।

একাধিক প্রতিবেদনের মতে, আমেরিকার Federal Reserve-এর সুদের হার নিয়ে অনিশ্চয়তাও বাজারের উপর চাপ তৈরি করেছে। মার্কিন bond yield বেশি থাকলে emerging market থেকে বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। সরাসরি প্রভাব পড়ে ভারতীয় শেয়ার বাজারে। ভারতে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৭.৮% GDP বৃদ্ধি রয়েছে।