কলকাতা ৩১°সে
ব্রেকিং
ডিজিটাল লেনদেনেও কাটবে টাকা! SBI-এর নিয়মে বড় বদলভরদুপুরে চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর জখম ৫এআই ব্যবহারে 'ডিপফেক' ভিডিও-অডিও ক্লিপ! টিভি চ্যানেলগুলির বিরুদ্ধে মামলা-আইনি নোটিশ কীর্তিরকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক আরও ২মহাষ্টমীতে কলকাতায় অঞ্জলি দেবেন প্রধানমন্ত্রী! যাবেন শুভেন্দুর ভবানীপুরে, তালিকায় আর কোন পুজোকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে আটক একাধিক, ঘটনাস্থলে অগ্নিমিত্রা-তাপসকলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত শিশু-সহ ৯বাঁকুড়া-কাণ্ডে ৪ দফা দাবি CJP-র, ১০ দিনের সময়সীমা বেঁধে SDM অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা ‘অস্থায়ী সিদ্ধান্ত’: রায়ে জানাল কলকাতা হাই কোর্ট, মামলা গেল সিঙ্গল বেঞ্চেকলকাতা বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যডিজিটাল লেনদেনেও কাটবে টাকা! SBI-এর নিয়মে বড় বদলভরদুপুরে চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর জখম ৫এআই ব্যবহারে 'ডিপফেক' ভিডিও-অডিও ক্লিপ! টিভি চ্যানেলগুলির বিরুদ্ধে মামলা-আইনি নোটিশ কীর্তিরকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক আরও ২মহাষ্টমীতে কলকাতায় অঞ্জলি দেবেন প্রধানমন্ত্রী! যাবেন শুভেন্দুর ভবানীপুরে, তালিকায় আর কোন পুজোকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে আটক একাধিক, ঘটনাস্থলে অগ্নিমিত্রা-তাপসকলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত শিশু-সহ ৯বাঁকুড়া-কাণ্ডে ৪ দফা দাবি CJP-র, ১০ দিনের সময়সীমা বেঁধে SDM অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা ‘অস্থায়ী সিদ্ধান্ত’: রায়ে জানাল কলকাতা হাই কোর্ট, মামলা গেল সিঙ্গল বেঞ্চেকলকাতা বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য
আন্তর্জাতিক

ভারত-আমেরিকার বন্ধুত্বের বার্তা, নিউ জার্সিতে জাতীয় পতাকা দিয়ে গিনেস রেকর্ড ভারতীয়দের

ভারত-আমেরিকার বন্ধুত্বের বার্তা, নিউ জার্সিতে জাতীয় পতাকা দিয়ে গিনেস রেকর্ড ভারতীয়দের

ভারতের স্বাধীনতার ৮০ বছর এবং আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তিকে একসঙ্গে উদ্‌যাপন করতে গিয়ে নিউ জার্সিতে (New Jersey) নজির গড়লেন ভারতীয়-আমেরিকানরা (Indian-Americans)। পার্সিপ্যানির ভেটেরান্স মেমোরিয়াল পার্কে (Parsippany Veterans Memorial Park) ১,৩০০-র বেশি মার্কিন পতাকা সাজিয়ে তৈরি করা হয় ‘২৫০’ সংখ্যাটি। এবং ওই পতাকাগুলির চারপাশে ছিল ভারতের পতাকা। সেই বিশাল পতাকা-বিন্যাসের স্বীকৃতি হিসেবে ‘লর্জেস্ট ফ্ল্যাগপোল নম্বর’ বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পেয়েছে এই আয়োজন। যা দুই দেশের যৌথ উদ্‌যাপনের প্রতীক হয়ে ওঠে।

Sponsored

Sranchi In Article

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস এবং আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস এই দুই উপলক্ষকে সামনে রেখেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউ ইয়র্কে ভারতের কনসুলেট জেনারেল ও ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস (FIA)-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রযুক্তি সংস্থা জোহোও সহযোগিতা করে। ‘২৫০’ তৈরি করার মাধ্যমে আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তিকেই বিশেষ ভাবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ জার্সির লেফটেন্যান্ট গভর্নর ডেল জি. ক্যাল্ডওয়েল, মার্কিন কংগ্রেসওম্যান আনালিলিয়া মেহিয়া, নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল বিনয় শ্রীকান্ত প্রধান, পার্সিপ্যানির মেয়র পুলকিত দেশাই-সহ একাধিক জনপ্রতিনিধি এবং ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের সদস্যরা। আয়োজকদের বক্তব্য, এই রেকর্ড শুধু একটি বিশ্বনজির নয়, ভারত ও আমেরিকার মানুষের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ভারতীয় বংশোদ্ভূতদের দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার ভূমিকারও প্রতীক।

FIA-র চেয়ারম্যান অঙ্কুর বৈদ্য এবং প্রেসিডেন্ট শ্রীকান্ত আক্কাপল্লির নেতৃত্বে এই উদ্যোগ বাস্তবায়িত হয়। ভারতের স্বাধীনতার ৮০ বছর এবং আমেরিকার ২৫০ বছর দুই দেশের দুই ঐতিহাসিক মাইলফলককে একসঙ্গে সামনে রেখে নিউ জার্সির এই পতাকা-বিন্যাস তাই হয়ে উঠল ভারত-মার্কিন বন্ধুত্বের এক অভিনব উদযাপন।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from আন্তর্জাতিক

View All →