মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার (Indonesia) সুমাত্রা (Sumatra) দ্বীপের কাছাকাছি এলাকায় শক্তিশালী ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, রিখটার স্কেলে (Richter scale) এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। হঠাৎ এই কম্পনে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে কোনও প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুমাত্রা দ্বীপের কাছাকাছি সমুদ্রের তলদেশে। ফলে প্রথমে সুনামি হওয়ার আশঙ্কা হয়। তবে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা জানিয়েছে, এই মুহূর্তে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। যদিও উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। আরও পড়ুনঃ দোলের উৎসবে প্রভাত ফেরিতে ফুরফুরে মেজাজে শোভনদেব, চন্দ্রিমা, কুণালরা
ইন্দোনেশিয়া এমন এক ভূখণ্ডে অবস্থিত, যেখানে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। এর ফলে এই দেশে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখা যায়। দেশটি মূলত রিং অফ ফায়ার (Ring of Fire) অঞ্চলের মধ্যে পড়ে, যা পৃথিবীর অন্যতম সক্রিয় ভূকম্পন বলয় হিসেবে পরিচিত।
এর আগেও গত নভেম্বর (November) মাসে আচেহ প্রদেশের কাছে ৬.৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
-
-
-
-
-
















