ইরান-আমেরিকার সংঘর্ষ (Iran USA Conflict) পশ্চিম এশিয়া জুড়ে ফের উত্তেজনার পরিস্থিতি তৈরি করেছে। মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো তেহরান, পাল্টা জবাব দিল ট্রাম্পের দেশ।মঙ্গলবার ইরানের পাঁচটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলিকে অচল করে দেওয়ার দাবি করেছে সেন্টকমের। অস্থির পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি একশো ডলার বৃদ্ধি পেয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (IRGC) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার যুদ্ধজাহাজে টার্গেট করলেও হামলা এড়ানো গেছে। যদিও ইরান সম্পূর্ণ বিপরীত কথা জানিয়েছে। আইআরজিসির কথা অনুযায়ী, মার্কিন হামলায় জাস্কের উপকূল এবং খার্গ দ্বীপের কাছে তাদের দুটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও হতাহতের কোনও খবর মেলেনি। তবে আমেরিকার পদক্ষেপের পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।কুয়েত ও বাহরিন বন্দরে থাকা তেলবাহী জাহাজগুলির কর্মীদের দ্রুত জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আমেরিকা ইরানি যুদ্ধজাহাজে হামলার প্রসঙ্গে জানিয়েছে, তেহরান দীর্ঘদিন ধরে ওই তেলবাহী জাহাজগুলি ব্যবহার করে আইআরজিসি এবং তাদের আঞ্চলিক সহযোগীদের অর্থ জোগান দিয়ে আসছে। পাশাপাশি সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব হিসেবেই যে মার্কিন সেটা পদক্ষেপ করেছে সে কথাও স্পষ্ট করেছে সেন্টকম।














