হরমুজ(Hormuz) প্রণালীকে কেন্দ্র করে ফের নতুন করে জটিলতা। একটি অনুমোদনহীন জাহাজ হরজুমে(Hormuz) প্রবেশ করতেই গোলা বর্ষণ শুরু করে ইরান(Iran), পাল্টা ড্রোন হামলা চালিয়েছে আমেরিকাও(USA)। ফলে আশঙ্কাকে সত্যি করেই হরজুম প্রণালী ফের বন্ধ করে দেওয়া হল।
ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজ অনুমোদনহীন রুট দিয়ে প্রণালী অতিক্রম করার চেষ্টা করছিল। জাহাজটিকে একাধিকবার সতর্ক করা হলেও সেটি নির্দেশ মানেনি। ফলে বাধ্য হয়েই ইরানের নৌবাহিনী সতর্কতামূলক গুলি চালায়।
রবিবার ভোরে (স্থানীয় সময়) সতর্কতামূলক গোলাবর্ষণ করে ইরান। সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের ইঞ্জিনরুমে আঘাত করে। তার পরে ইরান জানায়, এর কোনও প্রত্যাঘাতের চেষ্টা হলে ফল ভাল হবে না। হরমুজ প্রণালী ফের বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেয় ইরান।
এদিকে, হরমুজ বন্ধ করতেই ইরানের উপর ফের হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড
মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেনার জাহাজ ইরানের গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটির ইঞ্জিনরুমে বড় ধরনের ক্ষতি হয়েছে। একইসঙ্গে এক নাবিক নিখোঁজ রয়েছেন এখনও পর্যন্ত।
এর আগে ট্রাম্প প্রসাশনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছিল, হরমুজ প্রণালীতে বারবার হামলা করা হলে বা জাহাজের নিরাপত্তা নিশ্চিত না করা হলে যুদ্ধ-পরবর্তী আলোচনা কোনওভাবেই করা হবে না। রবিবারের পর জটিলতা আরও বৃদ্ধি পেল।
















