Site Logo

হরমুজ দিয়ে তেল রফতানি করতে দেব না, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

EBBS Desk·
হরমুজ দিয়ে তেল রফতানি করতে দেব না, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হরমুজ দখলের হুঁশিয়ারির মাঝে পাল্টা হুমকি দিল ইরান (Iran)। তেহরান স্পষ্ট জানিয়ে দিল আমেরিকা আর ইজরায়েল যদি এভাবেই হামলা চালাতে থাকে তাহলে যেটুকু ছাড় দেওয়া হয়েছিল সেটাও প্রত্যাহার করে নেওয়া হবে।ভবিষ্যতে হরমুজ দিয়ে এক লিটার তেলও রফতানি করতে দেওয়া হবে না।

Sponsored

Sranchi In Article

বিশ্বের বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই মুহূর্তে গোটা বিশ্বের জ্বালানি তেলের ২০ শতাংশ হরমুজের পথে অসংখ্য দেশে রফতানি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই জলপথ বন্ধ করেছে ইরান। পাল্টা আমেরিকা জানিয়েছে এই পথে জাহাজ গেলে তাকে মার্কিন পাহারা দেওয়ার আশ্বাস দেওয়া হল। সোমবার ট্রাম্প বলেন, ইরান বেশি হরমুজ নিয়ে বাড়াবাড়ি করলে তার মাশুল দিতে হবে। প্রথম থেকেই মার্কিন হামলার কাছে মাথা নত না করে পাল্টা জবাব দিচ্ছে খামেনেইর দেশ। ট্রাম্প স্পষ্ট হুমকির সুরে বলেন, "ওদের যেটুকু কিছু গুলিগোলা ছোড়ার ছিল, করে ফেলেছে, আর কিছু চেষ্টা না করাই ভালো, নইলে দেশটা শেষ হয়ে যাবে। এর পর যদি খারাপ কিছু করে, তাহলে ইরান শেষ হয়ে যাবে। আর কখনও ইরানের নাম শোনা যাবে না। হরমুজ প্রণালী এখন উন্মুক্ত কিন্তু দখল নেওয়ার কথা ভাবছি।"মঙ্গলবার পাল্টা জবাব দিয়ে ইরান জানালো কোনভাবে হরমুজ দখল নিতে চাইলে গোটা বিশ্বের জ্বালানি তেলের যোগান বন্ধ করে দিতে তারা দুবার ভাববে না।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

Related Articles

More from আন্তর্জাতিক

View All →