কেনিয়ার আকাশে দুর্ঘটনা, পর্যটকবাহী কপ্টার লোইসাবা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র থেকে উড়ানের কিছুক্ষণ পরই নাইরোবির উত্তরে সামবুরুর জঙ্গলঘেরা পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে। জানা গিয়েছে, কপ্টারটিতে মোট ৭ জন যাত্রী ছিলেন। কেউই বেঁচে নেই। কপ্টারে আগুন ধরে যাওয়ায় দ্রুত কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। তৈরি করে সেখানে পৌঁছয় উদ্ধারকারী দল। শেষ খবর পাওয়া অনুযায়ী দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইকুয়েডরের গোয়েন্দা প্রধানম মিশেল সেনসি-কন্টুগি এবং তাঁর স্ত্রীরও।

কেনিয়ার বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।সামবুরু কাউন্টির পুলিশ প্রধান ডেভিড জানান, আবহাওয়ার প্রতিকূলতার কারণে উদ্ধারকাজ সাময়িকভাবে ব্যাহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন মার্কিন নাগরিক বলে জানা গিয়েছে।