রবিবার রাতে ব্যাঙ্ককের একটি রেস্তোরাঁ-কাম-পানশালায়(Pub in Bangkok) ভয়াবহ অগ্নিকাণ্ড। ছুটির দিনে রাতে অতিরিক্ত ভিড় হয়েছিল পানশালাতে। সবাই যখন আনন্দ উল্লাসে মগ্ন তখনই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।
রবিবার মধ্য রাতে উত্তর ব্যাঙ্ককের না লাদপ্রাও পানশায়া অন্যান্য ছুটির দিনের মতোই। আমোদ প্রমোদের মধ্যেই আগুন লাগে পানশালায়। নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে যায় পানশালার ভিতরটা। আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা পানশালাকেই আতঙ্কে পানশালায় উপস্থিত সকলে হুড়োহুড়ি শুরু করেন, কিন্তু ততক্ষণে পানশালায় প্রবেশের পথই আগুনের গ্রাসে চলে গিয়েছে।
জানা গিয়েছে, রবিবার রাত ১১.৫৭ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে । অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। ৩০ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয় আগুন। যদিও ততক্ষণে বড় ক্ষতি হয়ে গিয়েছে। আগুনে ঝলসে ২৭ জন প্রাণ হারান। পাশাপাশি ৬৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে আগুন কী ভাবে লাগল, তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ব্যাঙ্কক পুলিশ।
রাতেই ঘটনাস্থলে পৌঁছন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। অনুতিন বলেন, ‘এখনও পর্যন্ত ২৭ জনের দেহ উদ্ধার হয়েছে। আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা চলছে।’ এর আগেও ব্যাঙ্ককে একাধিক পানশালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
















