নিউজিল্যান্ডে মোদি: নিউজিল্যান্ডে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর

দীর্ঘ চার দশক পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের মাটিতে পা রাখলেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের শেষ দিনে নিউজিল্যান্ডের এক বর্ণাঢ্য সমাবেশে যোগ দিলেন। এদিন তিনি বলেন, ভারত ও নিউজিল্যান্ডের ভবিষ্যৎ আসলে পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রযুক্তি, বাণিজ্য, মহাকাশ গবেষণা থেকে শুরু করে ক্রীড়া ক্ষেত্র— সব স্তরেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।
Sponsored

প্রধানমন্ত্রীর এই সফরকে স্বাগত জানিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন বলেন, "আজ নিউজিল্যান্ড এক নতুন ইতিহাস তৈরি করল। গত ৪০ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফরে এলেন। আমি নিউজিল্যান্ডের ৫০ লক্ষ মানুষের তরফ থেকে বলতে পারি— আপনার জন্য এই দীর্ঘ অপেক্ষা আজ সম্পূর্ণ সার্থক।" নব্বইয়ের দশকে 'হিন্দুস্তান ইউনিলিভার'-এর হয়ে কাজ করার সূত্রে প্রথমবার ভারতে আসেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। সেই স্মৃতিচারণা করে তিনি মোদির নেতৃত্বে ভারতের অভূতপূর্ব অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নতির ভূয়সী প্রশংসা করেন।
অকল্যান্ডের এই মঞ্চ থেকেই প্রবাসী ভারতীয় ও বিশেষ করে শিখ সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট (FCRA) বা বিদেশি অনুদান সংক্রান্ত আইনি জটিলতা থেকে শ্রী হরমন্দির সাহেব (স্বর্ণমন্দির) কর্তৃপক্ষকে মুক্ত করার কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, "মানবতাকে সেবা ও সাম্যের বার্তা দিয়েছে শ্রী হরমন্দির সাহেব। বিশ্বের সব প্রান্তে গুরুদ্বার হলো সেবার কেন্দ্র, যেখানে অভুক্তরা অন্ন পান। শিখ সম্প্রদায়ের কিছু ভাইবোন আমাকে শ্রী হরমন্দিরের সেবার ক্ষেত্রে এফসিআরএ-র কিছু সমস্যার কথা বলেছিলেন। আমরা সেই সমস্যার দ্রুত স্থায়ী সমাধান করে দিয়েছি।"
ভারত ও নিউজিল্যান্ডের সম্পর্ক এখন 'কৌশলগত অংশীদারিত্বে' (Strategic Partnership) উন্নীত হয়েছে। দুই দেশ যৌথভাবে 'রোডম্যাপ ২০৩০' গ্রহণ করেছে, যা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে। ভারতের সফল 'চন্দ্রযান-৩' অভিযানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী মোদি এই সাফল্যে নিউজিল্যান্ডের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন। তিনি জানান, চন্দ্রযান যখন চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছিল, তখন গোটা নিউজিল্যান্ড উৎসবে মেতেছিল। এখানকার একটি মহাকাশ গবেষণা সংস্থা একাধিকবার ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করেছে। পাশাপাশি, প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যাত্রাকে আরও ত্বরান্বিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চলতি বছর ভারত ও নিউজিল্যান্ডের ক্রীড়া সম্পর্কের ১০০ বছর পূর্ণ হলো। ঠিক এক শতাব্দী আগে ভারতীয় হকি দল নিউজিল্যান্ড সফরে গিয়েছিল। সেই সফরে হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জাদুকরি পারফরম্যান্সের কথা স্মরণ করিয়ে দিয়ে মোদি বলেন, তাঁর হকি শৈলী কিউয়ি দেশবাসীর হৃদয় জয় করে নিয়েছিল। বর্তমান যুগকে যৌথ সহযোগিতার যুগ উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, নিউজিল্যান্ডের জাতীয় খেলা রাগবি থেকে শিক্ষা নিতে চায় ভারত। ভারতের রাগবি পরিকাঠামো উন্নয়নে নিউজিল্যান্ডের বিশেষজ্ঞ ও কোচদের সাহায্য চাওয়া হয়েছে, যার অংশ হিসেবে ভুবনেশ্বরে ইতিমধ্যেই একটি যৌথ কোচিং প্রোগ্রাম শুরু হয়েছে। বক্তব্যের শেষে নিউজিল্যান্ডের 'বম্বে হিলস', 'ক্যালকাটা স্ট্রিট', 'দিল্লি ক্রেসেন্ট' কিংবা 'অমৃতসর স্ট্রিট'-এর মতো রাস্তার নামগুলির কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই নামগুলিই প্রমাণ করে দুই দেশের আত্মিক ও সাংস্কৃতিক বন্ধন কতটা প্রাচীন এবং গভীর।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

হরমুজে ইরানি আগ্রাসন থামাতে ফের তেহরানে হামলা আমেরিকার!
3d ago

মেক্সিকোতে তীব্র ভূমিকম্প! রিখটার স্কেলে তীব্রতা ৭.৩
4d ago

ইতিহাস গড়ে মহাকাশে পাড়ি ভারতীয় বংশোদ্ভূত অনিলের, ৮ মাস থাকবেন মহাশূন্যে
Jul 15

কয়েকঘণ্টার অপেক্ষা! মহাকাশ অভিযানে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত, ফিরবেন ৮ মাস পরে
Jul 14

ওমানের জলসীমায় ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের! মৃত ভারতীয় নাবিক
Jul 14





