বাংলার ‘ডিম থেরাপি’ বিদেশের পার্লামেন্টেও (Parliament)! কসোভোর পার্লামেন্টে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী (Prime Minister) আলবিন কুর্তির দিকে ডিম (Egg) ছুড়ে মারেন বিরোধীদলের মহিলা সাংসদ (MP) টিম কাদ্রিজাজ। এরপরেই হট্টগোল শুরু হয় এবং পার্লামেন্টের কার্যক্রম স্থগিত হয়ে যায়। তবে এই ডিম ছোড়ার মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে যায় এবং সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল (Video Social Viral) হয়ে ওঠে খুব কম সময়ের মধ্যেই।
পার্লামেন্ট নির্বাচনের (Parliament Election) পর নতুন সরকার গঠন নিয়ে আলবিন কুর্তির দল ‘ভেতেভেনদোশে’ বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা শুরু করার সময় টিম তাঁর ব্যাগ থেকে ডিম বার করে প্রধানমন্ত্রীর দিকে ছুড়ে মারেন। ‘ধিক্কার’ বলে চিৎকারও করতে থাকেন তিনি। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বেশ কয়েকটি ডিম ছোড়ার পরে তাঁকে ধরে ফেলা হয়। যদিও প্রধানমন্ত্রী জানিয়েছেন আলোচনার জন্য যদি মূল্য এই হয়, তবে তিনি এই সিদ্ধান্ত মাথা পেতে নেবেন। কুর্তির দল ১২০টি আসনের মধ্যে ৫৩টি আসনে জয়লাভ করে এখন প্রধান রাজনৈতিক শক্তি। যদিও একক ভাবে সরকার গঠনের জন্য কুর্তির সংখ্যাগরিষ্ঠতা ছিল না। এদিন ‘অ্যালায়েন্স ফর দ্য ফিউচার অফ কসোভো’-এর টিম কুর্তির কাছে গিয়ে ডিম ছুড়ে মারলে সংসদে তুমুল হট্টগোল শুরু হয়।
ইনস্টাগ্রামে ‘টিটিওয়ার্ল্ড’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিও পোস্ট (Video Post) করা হয়। ভিডিয়োটি দেখার পর বহু মানুষ এই ঘটনার নিন্দা করেছেন। প্রশ্ন উঠছে নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে ব্যাগে ডিম নিয়ে সংসদে তিনি প্রবেশ করলেন কী ভাবে? অনেকেই আবার বাংলায় পরিবর্তনের পর রাজ্যের পরিস্থিতির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন।
















