হরমুজে আক্রমণের তীব্রতা বাড়ার আশঙ্কা, সতর্ক করল নৌসেনা

ইরান- আমেরিকা যুদ্ধবিরতির (Iran America ceasefire) মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। তারপর কি হরমুজে আক্রমণের ঝাঁঝ আরও বাড়তে চলেছে? আশঙ্কা প্রকাশ করে এবার ভারতীয় জাহাজকে সতর্ক করলে নৌসেনা (Indian Navy)। গত শনিবার হরমুজ পেরোনোর পর ভারতের দুই জাহাজ হামলার মুখে পড়েছিল। উত্তর ওমান উপকূলে পৌঁছতেই অতর্কিতে জাগ অর্ণব ও সামনার হেরাল্ডে হামলা চালায় ইরানের সেনা। ইতিমধ্যে ইরানের রাষ্ট্রদূতকে তলব করে জবাব চেয়েছে নয়া দিল্লি। এর মাঝেই এবার ভারতীয় নৌসেনার (Indian Navy) নয়া সতর্কবার্তায় আশঙ্কা বাড়ছে।
Sponsored

ভারতীয় জাহাজে হামলার বিষয়ে তেহরানের তরফ থেকে বলা হয় দুপক্ষের কথোপকথনে কিছু ভুল বোঝাবুঝির কারণেই ভারতীয় জাহাজ লক্ষ্য করে আক্রমণ হয়। এই ভুল অনিচ্ছাকৃত বলেও ইরানের তরফে দাবি করা হয়েছে। এরপরই নৌসেনার তরফে বার্তা পাওয়ার পরই ভারতীয় জাহাজগুলিকে হরমুজ প্রণালী পেরোনোর নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মঙ্গলবার সংঘর্ষ বিরতি শেষ হওয়ার পর ওই এলাকায় আরও হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে ১৪ টি ভারতীয় জাহাজ আটকে রয়েছে, তাই সেগুলোকে নিরাপদ রাখতে সব ধরণের পদক্ষেপ করা হচ্ছে নৌসেনার তরফে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
7h ago

হরমুজে ইরানি আগ্রাসন থামাতে ফের তেহরানে হামলা আমেরিকার!
2d ago

মেক্সিকোতে তীব্র ভূমিকম্প! রিখটার স্কেলে তীব্রতা ৭.৩
3d ago

ইতিহাস গড়ে মহাকাশে পাড়ি ভারতীয় বংশোদ্ভূত অনিলের, ৮ মাস থাকবেন মহাশূন্যে
6d ago

কয়েকঘণ্টার অপেক্ষা! মহাকাশ অভিযানে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত, ফিরবেন ৮ মাস পরে
Jul 14

ওমানের জলসীমায় ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের! মৃত ভারতীয় নাবিক
Jul 14





