হড়পা বানে বিধ্বস্ত নেপালে (Flash Flood in Nepal) নতুন করে বৃষ্টির শুরু হওয়ায় ভোতেকোশি নদীতে জল বাড়তে শুরু করেছে। আশঙ্কার কাঁটা রসুয়া জেলায়। ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে সাতশো ছুঁইছুঁই। নিখোঁজ অন্তত আড়াই হাজার। জলস্ফীতির কথা মাথায় রেখে উদ্ধারকারী দলগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে নেপাল সরকারের তরফে। 

NDRRMA বিবৃতি দিয়ে জানিয়েছে বৃষ্টি ও দুর্যোগের কারণে ভোতেকোশি নদীতে ফের জল বাড়তে শুরু করেছে। ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। বন্যা বিধ্বস্ত এলাকায় আটকে পড়া মানুষের কাছে হেলিকপ্টারে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। রসুয়া, চিতওয়ান, ধাডিং, এবং নোয়াকোটে উদ্ধার কাজ চলাকালীন যাতে কোন দুর্ঘটনা না ঘটে, তার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।