কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র বেশি। সূত্রের খবর, পাকিস্তানের এয়ারস্ট্রাইকে কাবুলের এই হাসপাতালে ঝলসে মৃত্যু হয়েছে চিকিৎসক সহ অন্তত ৪০০ জনের। একাধিক বিস্ফোরণে জ্বলতে থাকে গোটা হাসপাতাল চত্বর। যদিও ইসলামাবাদের তরফ থেকে বলা হয়েছে, কোনও নিরীহ মানুষের উদ্দেশ্যে হামলা চালানো হয়নি। বেছে বেছে জঙ্গি ঘাঁটি টার্গেট করা হয়েছে।।
Sponsored

আফগানিস্তান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লা ফিতরাত দাবি করেছেন একটি রিহ্যাব হাসপাতালে হামলা চালিয়েছে পাকিস্তান। ঘটনায় অন্তত ২৫০ জন আহত হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। সোমবার রাত ৯টা নাগাদ (স্থানীয় সময়) ওমিদ আসক্তি চিকিৎসা হাসপাতালে ওই হামলা চালানো হয়। ২ হাজার শয্যা বিশিষ্ট ওই হাসপাতালে মাদকাসক্তদের চিকিৎসা হয়। এদিনের এই হামলার ফলে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র বা হাসপাতালের একটি বড় অংশ ধ্বংস হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি (সত্যতা যাচাই করা হয়নি) ।ফুটেজগুলিতে স্পষ্ট নিরাপত্তাবাহিনীর সদস্যেরা টর্চের আলোতে হাসপাতাল থেকে আহতদের উদ্ধার করছেন। হাসপাতালের একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে আগুন জ্বলছে এবং সেই আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে দমকলকর্মীরা।
Sponsored

প্রসঙ্গত, সোমবার আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই হয়। ওই সংঘর্ষে আফগানিস্থানের চারজন নাগরিকের মৃত্যু হয়েছে। তারপরেই এই বিমান হামলা হয়। এই হামলা মানবিক নীতির সম্পূর্ণ বিরোধী বলেও জানিয়েছে তালিবান সরকার। উল্লেখ্য, এর আগেও পাকিস্তানের যুদ্ধবিমান পাক্তিয়ার সামরিক ঘাঁটি, কান্দাহার বিমানবন্দর, এবং কাবুলের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে। এমনকি কান্দাহার শহরের তালিবানের আল-বদর কর্পসের সদর দফতরেও হামলা চালানো হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
6h ago

হরমুজে ইরানি আগ্রাসন থামাতে ফের তেহরানে হামলা আমেরিকার!
2d ago

মেক্সিকোতে তীব্র ভূমিকম্প! রিখটার স্কেলে তীব্রতা ৭.৩
3d ago

ইতিহাস গড়ে মহাকাশে পাড়ি ভারতীয় বংশোদ্ভূত অনিলের, ৮ মাস থাকবেন মহাশূন্যে
6d ago

কয়েকঘণ্টার অপেক্ষা! মহাকাশ অভিযানে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত, ফিরবেন ৮ মাস পরে
Jul 14

ওমানের জলসীমায় ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের! মৃত ভারতীয় নাবিক
Jul 14





