ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর তুঙ্গে, ঠিক সেই আবহেই জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনের ফাঁকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে। বর্তমান আন্তর্জাতিক ভূরাজনীতির প্রেক্ষিতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। সবার নজর এখন মোদি-ট্রাম্পের একান্ত আলোচনার দিকে।
বিশ্বের তাবড় অর্থনৈতিক শক্তিগুলির এই মঞ্চে ভারত স্থায়ী সদস্য না হলেও, বিশেষ আমন্ত্রিত দেশ হিসেবে নিয়মিত অংশ নেয়। এই বছর ফরাসি প্রেসিডেন্টের বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতীয় সময় মঙ্গলবার বিকেলে ফ্রান্সের এভিয়ানে পৌঁছন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্টও এই সম্মেলনে যোগ দিচ্ছেন। মার্কিন সংবাদসংস্থা সূত্রের খবর, দুই রাষ্ট্রপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালীর নিরাপত্তা, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং দুই দেশের বাণিজ্য চুক্তির মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে ওমান উপকূলে মার্কিন সেনার হাতে ভারতীয়দের মৃত্যুর ঘটনাটি এই বৈঠকের সমীকরণ বদলে দিয়েছে। শেষবার ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে দুই নেতার বৈঠক হয়েছিল। তারপর এই প্রথম মুখোমুখি হলেন তাঁরা।
গত সপ্তাহে ওমান উপসাগরে পালাউয়ের পতাকাবাহী ‘এমটি সেট্টেবেল্লো’ নামে একটি বাণিজ্যিক জাহাজে অতর্কিতে হামলা চালায় মার্কিন সেনা। একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে জাহাজটিতে, মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন, যার মধ্যে ২৪ জনই ভারতীয়। হামলার পর জাহাজ থেকে পাঠানো আপৎকালীন বার্তার ভিত্তিতে ২১ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হলেও, তিন জন ভারতীয় নাবিকের মর্মান্তিক মৃত্যু হয়। এখানেই শেষ নয়, ওমান উপসাগরে আরও কয়েকটি ভারতীয় নাবিক বোঝাই জাহাজে মার্কিন সেনা হামলা চালিয়েছে বলে অভিযোগ। তবে সৌভাগ্যবশত সেগুলিতে কোনও ভারতীয়র প্রাণহানি হয়নি। এই ঘটনার পর থেকেই নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। একদিকে ইরান যুদ্ধ পরিস্থিতি ও তেলের বাজার নিয়ে বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিয়ে জি-৭ বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। অন্যদিকে, মার্কিন সেনার এই আগ্রাসী মনোভাবের বলি হতে হয়েছে নিরীহ ভারতীয় নাবিকদের।
_
_
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
Sponsored

Related Articles

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
7h ago

হরমুজে ইরানি আগ্রাসন থামাতে ফের তেহরানে হামলা আমেরিকার!
2d ago

মেক্সিকোতে তীব্র ভূমিকম্প! রিখটার স্কেলে তীব্রতা ৭.৩
3d ago

ইতিহাস গড়ে মহাকাশে পাড়ি ভারতীয় বংশোদ্ভূত অনিলের, ৮ মাস থাকবেন মহাশূন্যে
6d ago

কয়েকঘণ্টার অপেক্ষা! মহাকাশ অভিযানে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত, ফিরবেন ৮ মাস পরে
Jul 14

ওমানের জলসীমায় ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের! মৃত ভারতীয় নাবিক
Jul 14





