ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়া সংসদীয় রাজনীতিতে নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থনপুষ্ট দল। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে উদ্ধৃত করে রুশ দেশের সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বিরোধীদল গুলি তুলনায় পুতিনের সমর্থনপুষ্ট দল ইউনাইটেড রাশিয়া পার্টি অনেকটাই এগিয়ে গিয়েছে।
সোমবার সকাল পর্যন্ত ৭১. ১৭ শতাংশ ব্যালট গোনা হয়েছে। এর মধ্যে ৫৭.৫৩ শতাংশ ভোট পেয়ে বিরোধী দলগুলির তুলনায় অনেক এগিয়ে আছে ইউনাইটেড রাশিয়া পার্টি। মাত্র ১৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছে কমিউনিস্ট পার্টি অফ রাশিয়ার লিবারেশন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৮.৭৩ শতাংশ ভোট। ২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এটাই ছিল রাশিয়ার প্রথম সংসদ নির্বাচন।
এই নির্বাচনী ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা কারণ পুতিনের যুদ্ধনীতিতে যে আস্থা আছে দেশের মানুষের তা এই রায়ের থেকেই প্রমাণিত। রাশিয়ার মোট বৈধ ভোটারের সংখ্যা ১১ কোটি। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তিন দিনের চলা ভোটাভুটিতে ৫৬.৬৬ শতাংশ ভোট পরেছে। মূলত ব্যালোটেই ভোট হয়েছিল। তবে রাশিয়ার যে নাগরিকরা ভিন্ন দেশে বসবাস করেন তারা ইলেক্ট্রনিক পদ্ধতিতে ভোট দিতে পেরেছেন। এমনকি ভোট হয়েছে ক্রিমিয়া, জাপোরিঝিয়ার মত রাশিয়া নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের বিভিন্ন ভূখণ্ডে।
রাশিয়ার আইনসভার ডুমারের ৪৫০ টি আসনে নির্বাচন হয়েছিল এখনও পর্যন্ত যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে অধিকাংশ আসনেই পুতিনের দল এগিয়ে আছে ইউনাইটেড রাশিয়া পার্টির প্রার্থীরা। ২০২১ সালের শেষ নির্বাচনে পুতিনের দল ৩২৪টি আসনে জয়ী হয়েছিল। পাঁচ বছর পর সেই সাফল্য ধরে রাখতে পেরেছে শাসক দল।
২০০৮ সাল থেকে ২০১২ পর্যন্ত এই দলের সর্বময় কর্তা ছিলেন পুতিন। পরে অবশ্য তিনি নেতৃত্ব থেকে সরে আসেন তবে। এখনও পর্যন্ত এই রাজনৈতিক দলের নীতি নির্ধারক পুতিনই। প্রেসিডেন্ট পদে থাকলেও ইউনাইটেড রাশিয়া পার্টির এই সাফল্য পুতিনের কৃতিত্ব বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
















