Site Logo

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

EBBS Desk·
এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি। তিনি বর্তমানে বিশ্বের সর্বোচ্চ বেতন প্রাপ্ত আধিকারিক। কিন্তু এলন মাস্কের পরেই রয়েছে এক ভারতীয় বংশোদ্ভুত নাম। তিনি শঙ্খ মিত্র(SHANKA MITRA)। বেশ কয়েকদিন ধরেই রীতিমতো চর্চায় উঠে এসেছেন এই বঙ্গসন্তান। কে এই শঙ্খ মিত্র?, তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

Sponsored

Sranchi In Article

 

Sponsored

Merlin In Article

একটা সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়তেন শঙ্খ(SHANKA MITRA)।  কলকাতারই বাসিন্দা ছিলেন। সেই শঙ্খই বর্তমানে বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিইও ওদের তালিকায় রয়েছেন। সম্প্রতি দ্য ওয়াল  স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদন পর থেকেই এই ভারতীয় বংশোদ্ভুত  ব্যবসায়ীকের নাম প্রবল চর্চার মধ্যে উঠে এসেছে।

Sponsored

Shyam Sundar In Article

প্রতিবেদন অনুসারে, শঙ্খ  বর্তমানে মার্কিন মুলুকের স্বাস্থ্য পরিষেবা এবং প্রবীণ নাগরিকদের আবাসন-সংক্রান্ত রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (REIT) সংস্থা Welltower-এর সিইও। তার বার্ষিক মোট প্যাকেজ ৮২১ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ৭৭৫০ কোটি টাকার বেশি। এই হিসেব কষলে তিনি প্রতি মাসে আয় করছেন ৬৪৫ কোটি টাকা প্রতিদিনের তাঁর গড় আয় ২১ কোটি টাকা। বাংলায় জন্মগ্রহণ করেন শঙ্খ মিত্র। তার পড়াশোনা যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেখান থেকে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং (B.E.) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি আমেরিকার বাসিন্দা

Sponsored

Camelia In Article

 

Sponsored

Techno India In Article

২০১৬ সালে শঙ্খ প্রথম যোগ দিয়েছিলেন ‘ওয়েলটাওয়ার’-এ। এখনও একই সংস্থায় রয়েছেন। তবে যোগ দিয়েছিলেন সংস্থার ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে। নিজের যোগ্যতায় মাত্র দুই বছরের মধ্যে চিফ ইনভেস্টমেন্ট অফিসার এবং ২০২০ সালে এই সংস্থার সিইও হন। আর এখন গোটা বিশ্বের সিইওদের মধ্যে আয়ের নিরিখে তিনি ২ নম্বরে।

Sponsored

Probe In Article

-

-

-

-

-

Related Articles

More from আন্তর্জাতিক

View All →