একই নম্বরের দুটি ফ্লাইট, যাত্রী বোঝাই আমেরিকান এয়ারলাইন্স ২৪৮২ ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করে, একই সময়ে শিকাগো থেকে এসে আরেক বিমান অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। উড্ডয়ন ও অবতরণের সময় একই কল সাইন ব্যবহৃত হওয়ায় বড় দুর্ঘটনার আশংকা ছিল। চালকের তৎপরতায় এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারের বিচক্ষণতায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন কয়েকশো যাত্রী। 

দুটি বিমান বিপজ্জনকভাবে কাছাকাছি চলে আসায় মুহূর্তের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার দ্রুত রিয়েল-টাইমে রাডার স্ক্রিনে দুটি বিমানকে 'অ্যারাইভাল' ও 'ডিপার্চার' হিসেবে আলাদা করে চিহ্নিত করেন এবং দ্রুত পাইলটদের জরুরি নির্দেশ পাঠান। কন্ট্রোলার ও পাইলটদের সঠিক সমন্বয়ে দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এই ঘটনায় কেউ আহত হননি। তবে সুরক্ষাজনিত প্রশ্ন উঠতে শুরু করেছে।