পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শনিবার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান (Iran), মৃত্যু হয় দুই মার্কিন সেনার। পাল্টা জবাব দিতে তেহরানে গোলাবর্ষণ শুরু আমেরিকার (US Army)। হরমুজ প্রণালীতে (Strait of Harmuz) ইরানি আগ্রাসন আটকাতে এই পদক্ষেপ জরুরি বলেই দাবি মার্কিন প্রশাসনের। 

সেন্টকম বিবৃতি দিয়ে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের হামলায় আমেরিকার সেনা মৃত্যুর বদলা নিতেই তেহরানে নতুন করে হামলা করা হয়েছে। হরমুজের উপর নিয়ন্ত্রণ রাখতে এই পদক্ষেপ জরুরি বলেও দাবি করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, “জর্ডনে ইরানি হামলায় দুই মার্কিন সেনার মৃত্যুতে আমরা শোকাহত। তাঁদের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।” শেষ পাওয়া খবর অনুযায়ী, ওয়াশিংটনের হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকের নিকটবর্তী, হাজিয়াবাদ, কেশম দ্বীপ ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের খবর মেলেনি। এই ঘটনায় ট্রাম্প প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে