প্রবল চাপ এবং কূটনৈতিক কৌশলের পর এবার সরাসরি আইন প্রণয়ন।  রাশিয়া থেকে ভারত-চিনের মতো দেশ তেল আমদানি করতে না পারে তারজন্য নয়া কৌশল ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকা।  রাশিয়া থেকে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস কেনা শীর্ষ দেশগুলির উপর ১০০ শতাংশ পর্যন্ত শাস্তিমূলক শুল্ক চাপানো সংক্রান্ত বিল র মার্কিন সেনেটে অনুমোদন পেল। 

৮৬-১১ ভোটের ব্যবধানে পাশ হওয়া এই বিল অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া (Russia) ও ইরানের জ্বালানির শীর্ষ পাঁচ আমদানিকারক দেশের পণ্যের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শাস্তিমূলক শুল্ক আরোপ করার একচ্ছত্র ক্ষমতা পেতে চলেছেন।এই বিলটি আইন হিসেবে কার্যকর হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ ক্ষমতা দেবে।আগামী ৩১ অগাস্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এই বিলটি অনুমোদনের জন্য পেশ করা হবে। এখন দেখার বিষয়, মার্কিন প্রতিনিধি পরিষদে এই বিল পাশ হয়ে চূড়ান্ত রূপ নেয় কি না।

এরফলে সরাসরি সমস্যা পড়বে ভারত-চিন-জাপানের মতো দেশগুলি। কারণ  তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানির নিরিখে প্রথম পাঁচটি দেশের মধ্যে আছে ভারত।  চিন, ভারত, আজারবাইজান, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া সরাসরি সমস্যায় পড়বে। ইউক্রেন-সহ বেশ কিছু দেশ আবার বিলটিকে স্বাগত জানিয়েছে। 

 

আমেরিকার এই বিলটিতে বলা হয়েছে, রাশিয়া থেকে যে সমস্ত দেশ তেল বা অন্য জ্বালানি কিনছে, তারা পরোক্ষে ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনকেই সমর্থন করছে। তাই তাদের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে আমেরিকা।  এরফলে ভারতের মতো উদীয়মান অর্থনীতির দেশ প্রবল চাপে পড়বে। এই বিলের দিকে নজর ছিল নয়াদিল্লি্র।