ছয় মাসের যুদ্ধ করেও ইরানকে কব্জা করতে ব্যর্থ মার্কিন যুক্তরাষ্ট্র। উল্টে নিজেদের উপর চাপ বেড়েছে। এই পরিস্থিতি পরমাণু শর্ত ছাড়াই ইরান যুদ্ধে (Iran War) কি এবার ইতি টানতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)?
গত ছয় মাস ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে আমেরিকা। কিন্তু ফলাফল নিজেদের অনুকূলে আনতে পারেনি ট্রাম্প প্রশাসন। এর মধ্যেই আবার আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন আসন্ন, আগামী তিন মাসের মধ্যেই সেটা হবে। ফলে কিছুটা দিশাহারা মার্কিন প্রেসিডেন্ট। ইরান যুদ্ধ থেকে নিষ্কৃতির উপায় খুঁজছেন। ইরান যুদ্ধের প্রসঙ্গটিকে আপাতত একপাশে সরিয়ে রাখতে মরিয়া ট্রাম্প। পরমাণু চুক্তি ছাড়াই এক তরফাভাবে ইরান যুদ্ধে নিজেদের জয়ী ঘোষণা করতে পারে ট্রাম্প প্রশাসন। তবে অবশ্যই ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে।
‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর তথ্য অনুযায়ী, সবদিক খতিয়ে দেখে মার্কিন প্রেসিডেন্ট ঘনিষ্ঠ মহলে ইরান যুদ্ধে ইতি টানার ইঙ্গিত দিয়েছেন। , পারমাণবিক চুক্তির বিষয়টি ছাড়াই যুদ্ধ থেকে সরে আসতে পারেন তিনি। তবে ইরান এত সহজে বিষয়টি মেনে নিচ্ছে না কারণ তারা হরমুজ প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার জন্য একগুচ্ছ দাবি রেখেছে।
একাধিক শর্ত রয়েছে ইরানের। এরমধ্যে আছে, মার্কিন হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য বিলিয়ান ডলার ক্ষতিপূরণ। ইরানের সীমান্ত এলাকায় মার্কিন নৌ-অবরোধের অবসান, আশপাশের অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার ইত্যাদিus
















