কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
আন্তর্জাতিক

ভারতে আসতে পারেন শি জিনপিং! ব্রিকস সম্মেলনে চিনকে আহ্বান মোদির

ভারতে আসতে পারেন শি জিনপিং! ব্রিকস সম্মেলনে চিনকে আহ্বান মোদির

গালওয়ান পরবর্তী অধ্যায়ে বরফ গলার জোরালো ইঙ্গিত। আগামী সেপ্টেম্বর মাসে ভারতের ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়েই নয়াদিল্লিতে আসছেন চিনের সর্বোচ্চ রাষ্ট্রপ্রধান। উল্লেখ্য, তিনি শেষবার ভারতে এসেছিলেন ২০১৯ সালের অক্টোবর মাসে। সেই হিসেবে, গালওয়ান উপত্যকার সীমান্ত উত্তেজনার পর এটাই হতে চলেছে তাঁর প্রথম ভারত সফর।

Sponsored

Sranchi In Article

আগামী ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারতের সভাপতিত্বে ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু হতে চলেছে। গত বছর ২৫তম এসসিও (SCO) সম্মেলনের গিয়ে প্রধানমন্ত্রী মোদি জিনপিংকে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। সেই বৈঠকে উভয় রাষ্ট্রপ্রধানই ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।

সম্প্রতি বিদেশ মন্ত্রকের প্রকাশিত প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, জিনপিং এই আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। ব্রিকস সম্মেলনে ভারতের সভাপতিত্বকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন তিনি। কূটনৈতিক মহলের ধারণা, সেই প্রতিশ্রুতি মেনেই এবার নয়াদিল্লি সফরে আসছেন চিনের প্রেসিডেন্ট। একইসঙ্গে ক্রেমলিনের পক্ষ থেকে আগেই নিশ্চিত করা হয়েছে যে, এই সম্মেলনে অংশ নিতে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

আরও পড়ুন: টুলু-কাণ্ডে বোলপুর থেকে আটক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীর কর্মচারী রাকিবুল

নয়াদিল্লির এই ব্রিকস সম্মেলনে মূলত বৈশ্বিক নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ, অর্থনৈতিক সহযোগিতা এবং বহুত্ববাদী বিশ্বব্যবস্থাকে শক্তিশালী করার ওপর আলোকপাত করা হবে। তবে আন্তর্জাতিক মহলের আলাদা নজর কাড়ছে ভারত-রাশিয়া-চিনের সহাবস্থান।  মার্কিন রক্তচক্ষু ও শুল্কের হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়ার পাশাপাশি ইরান থেকেও তেল কেনা অব্যাহত রাখতে চায় এই দুই প্রতিবেশী দেশ, যা তাদের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

আন্তর্জাতিক

অরুণাচলের মানচিত্রে ২৭ জায়গার নাম বদল! চিনকে পাল্টা বার্তা ভারতের

৮/৮/২০২৬1 মিনিট পড়া
আন্তর্জাতিক

রাশিয়া থেকে তেল কিনলে ১০০ শতাংশ শুল্ক, ভারত-চিনের উপর চাপ বৃদ্ধি আমেরিকার

৮/৮/২০২৬1 মিনিট পড়া
আন্তর্জাতিক

আমেরিকার ভিসায় ভারতীয় পড়ুয়াদের বড় ধাক্কা! এক বছরে অনুমোদন কমল ৬২%

৭/৮/২০২৬1 মিনিট পড়া
আন্তর্জাতিক

বিজয়ের মাসে বাংলাদেশে যাব: ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ঘোষণা ‘মুজিব-কন্যা’ হাসিনার

৫/৮/২০২৬1 মিনিট পড়া
আন্তর্জাতিক

ফাঁস হচ্ছে অত্যাচারের খবর! বিদেশি সংবাদমাধ্যমের ওপর নয়া ফতোয়া জারি পাকিস্তানের

৫/৮/২০২৬1 মিনিট পড়া
আন্তর্জাতিক

ডেডলাইনের আগেই ভুল স্বীকার! কী বললেন মার্ক জুকারবার্গ

৫/৮/২০২৬1 মিনিট পড়া

More from আন্তর্জাতিক

View All →