দুর্গাপুজোয় (Durga Puja) সাজগোজের কথা উঠলেই প্রথমে মাথায় আসে শাড়ি, গয়না কিংবা নতুন পোশাক। কিন্তু এবারের দুর্গাপুজোয় জুতোর ফ্যাশনে চমক আনতে চান? তাহলে এমন জুতো পরতে পারেন, যা পা ঢাকার বদলে উল্টে পায়ের সাজকেই আরও নজরকাড়া করে তুলবে! গোড়ালি ঢাকা থাকবে, থাকবে স্ট্র্যাপ ও হালকা হিল, কিন্তু পায়ের আঙুল থাকবে পুরো খোলা। শ্যানেলের নতুন ‘বেয়ারফুট ফুটওয়্যার’-এর (Barefoot Footwear) এই অভিনব ভাবনাই এ বার পুজোর ফ্যাশনে (Puja Fashion) হয়ে উঠতে পারে আপনার নতুন স্টাইল স্টেটমেন্ট (Style Statement)।
সাধারণ জুতোয় পায়ের পাতা ঢেকে রাখাই মূল উদ্দেশ্য। কিন্তু এই নতুন ধরনের ফুটওয়্যারে সেই নিয়মটাই উল্টে গিয়েছে। পায়ের সামনের অংশ পুরো খোলা রেখে গোড়ালির কাছে সামান্য আবরণ দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে স্ট্র্যাপ (Strap) এবং হালকা হিল। ফলে পায়ে পরলে দূর থেকে মনে হতে পারে, জুতো নয়, কোনও ধরনের পায়ের গয়না পরে রয়েছেন।
পুজোর সাজে এই ধরনের জুতো কী ভাবে পরবেন, সেটাও বেশ গুরুত্বপূর্ণ। শাড়ির সঙ্গে যেমন এটি আলাদা ধরনের লুক দিতে পারে, তেমনই ওয়েস্টার্ন পোশাক বা ইন্দো-ওয়েস্টার্ন সাজের সঙ্গেও মানিয়ে যেতে পারে। বিশেষ করে যাঁরা চেনা স্টাইলের বাইরে গিয়ে একটু অন্য রকম কিছু পরতে চান, তাঁদের জন্য এই ধরনের ফুটওয়্যার নজরকাড়া বিকল্প হতে পারে।
ফ্যাশন দুনিয়ায় ইতিমধ্যেই এই নকশা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। অভিনেত্রী মার্গারেট কোয়ালি (Actress Margaret Qualley) ‘দ্য ডগ স্টারস’ ছবির লন্ডন প্রিমিয়ারে (London Premiere of the film ‘The Dog Stars’) কালো পোশাকের সঙ্গে এই অভিনব জুতো পরেছিলেন। তাঁর সাজ ছিল বেশ সাদামাটা। কিন্তু পায়ের দিকে নজর যেতেই থমকে যেতে হয়। প্রথম দেখায় মনে হতে পারে, তিনি বুঝি জুতো পরেননি। পরে অবশ্য বোঝা যায়, গোড়ালিতে আটকে থাকা সেই অদ্ভুত নকশাটিই তাঁর ফুটওয়্যার।
ডিজাইনার ম্যাথু ব্লেজির (Designer Matthieu Blazy) তৈরি শ্যানেলের (Chanel) এই জুতো প্রথম নজর কেড়েছিল র্যাম্পে মডেলদের পায়ে। প্রচলিত জুতোর ধারণা থেকে একেবারে আলাদা হওয়ায় তখন থেকেই ফ্যাশনপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। মার্গারেটের পায়ে দেখা যাওয়ার পর সেই আলোচনা আরও বেড়েছে। এই ফ্যাশন স্টেটমেন্টের দাম প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা। গোড়ালি খোলা স্ট্র্যাপি জুতো, হালকা হিল কিংবা পায়ের সাজের সঙ্গে মানানসই ফুটওয়্যার বেছে নিয়ে এ বার পুজোয় পায়ের ফ্যাশনেও আনা যেতে পারে নতুনত্ব।












