টেম্পল। মন্দির। না, কোনও মন্দিরের কথা বলছিনা। ভারতের টেম্পল বিপ্লবের কথা বলছি।
টেম্পল একটি চিপ। ভারতের তৈরী সফটওয়্যার বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই চিপ হারিয়ে দেবে ইলন মাস্কের ব্রেইন চিপকে। কেমন এই চিপ? ছোট্ট একটি যন্ত্র যার সঙ্গে তুলনা চলছে মাস্কের স্টার্ট আপ সংস্থা নিউরালিংকের তৈরী ব্রেইন চিপের সঙ্গে। কী কাজ টেম্পলের? বিশেষজ্ঞরা বলছেন, দেশে তৈরিএই চিপ আপনি আপনার কপালের পাশে সেঁটে দেন তাহলেই কেল্লাফতে আপনার মস্তিস্ক থেকে আসা সকল সংকেত পরে নেবে টেম্পল। অন্যদিকে মাস্কের ব্রেইন চিপ বসাতে হয় মগজ কেটে ভিতরে। নতুন এই টেম্পল হার্ট, লিভারসহ শরীরের অন্দরের নানান খবর দেবেন, স্বাস্থ্যের কোনো খারাপ সম্ভাবনা থাকলেও তা জানিয়ে দেবে। স্মার্ট ওয়াচের বিকল্প হিসেবে খুব তাড়াতাড়ি আসছে বাজারে টেম্পল।
স্মার্টওয়াচ মস্তিষ্কের কোনো সংকেত পড়তে পারে না। মাস্কের ব্রেইন চিপও এই কাজ করে তবে সেটিকে অস্ত্রপচার করে মস্তিষ্কে পাঠাতে হয়। কিন্তু টেম্পল কপালে লাগিয়ে দিলেই এই কাজ যথার্থ ভাবে করবে দাবি জোম্যাটো কর্তার। তিনি বলছেন যেহেতু ব্লাড সার্কুলেশন মস্তিষ্কে দ্রুত হয় ফলে সেখানে চিপ থাকলে রক্তনালীর চাপ ও প্রভাব মাপা যাবে। নানা রকম সংকেত দিতে পারবে। হার্ট, লিভার, কিডনির ক্রিয়াকর্ম যথাযতভাবে হচ্ছে কিনা অথবা কোনো অঙ্গ বিকল হওয়ার সম্ভবনা আছে কিনা তা বোঝা যাবে। সবচেয়ে বড়ো বিষয় হলো এটি কপালে লাগানো থাকলে হার্টঅ্যাটাক বা ব্রেইন স্ট্রোকের কথা বলে দেবে।
টেম্পল এরা একটি অসাধারণ কাজ করতে পারে তা হল শরীরের কতটা শক্তি কোন খাতে বেশি খরচ হচ্ছে তা জানিয়ে দেবে। হাতে পরে থাকা ফিটনেস ট্রাকার যা করতে পারে না। বিশ্রামের সময় শরীরে শক্তি কিভাবে খরচ কড়া উচিত সেটা যেমন জানাবে তেমনি পরিশ্রমের সময় কত শক্তি খরচ হচ্ছে এবং হার্ট ও মস্তিস্ক কেমনভাবে কাজ করছে তা জানিয়ে দেবে। একই সঙ্গে টেম্পল আর একটি বিষয় জানাবে যেটা খুবই আকর্ষণীয়, চিপ যদি কপালে লাগানো থাকে তাহলে ঘুমানোর সময়, প্রার্থনা করার সময় বা স্নানের সময় হৃদস্পন্দন কিভাবে পরিবর্তন হচ্ছে এবং ওই সময় মস্তিস্ক এর ভিতরে কী কী পরিবর্তন হচ্ছে তা ধরা পরে যাবে।
প্রশ্ন হল এই টেম্পল কিনতে কত খরচ হতে পারে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে এর দাম ৭০ থেকে ৯৫ হাজারের মধ্যে হতে পারে। বাজারে চলে আসার কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে টেম্পলের সাফল্য। স্বাস্থ্য জগৎ বিশেষভাবে এই চিপটির আগমনের দিকে তাকিয়ে রয়েছেন।
















