কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দুনিয়ায় নতুন মডেল ঘিরে যখন প্রত্যাশা তুঙ্গে, তখনই বড় সিদ্ধান্ত নিল ওপেনএআই (OpenAI) । নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষায় সংস্থার নির্ধারিত মানদণ্ড পূরণ করতে না পারায় নতুন মডেল ‘জিপিটি-৬.১ অ্যাস্ট্রা’ (GPT-6.1 Astra) প্রকাশ আপাতত স্থগিত করেছে চ্যাটজিপিটির নির্মাতা সংস্থা। ওপেনএআইয়ের নিরাপত্তা বিভাগের প্রধান সাচি জৈনের বক্তব্য, নতুন মডেলটি সংস্থার নির্ধারিত নিরাপত্তা ও নিয়ন্ত্রণের মান পূরণ করতে পারেনি।

আরও পড়ুন: "জ্ঞানেশকে আড়াল করছে বিজেপি": রাজ্যের CEO দফতরে ডেপুটেশন নওশাদদের

ওপেনএআই জানিয়েছে, নতুন কোনও মডেল সাধারণ ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার আগে তার কার্যক্ষমতা, অনুমোদিত সীমার মধ্যে কাজ করার ক্ষমতা এবং নিরাপত্তা একাধিক বিষয় কঠোর ভাবে পরীক্ষা করা হয়। ‘জিপিটি-৬.১ অ্যাস্ট্রা এআই’ সেই পরীক্ষায় প্রয়োজনীয় মানে পৌঁছতে পারেনি বলেই প্রকাশ স্থগিত দেওয়া হয়েছে। বিশেষ করে স্বয়ংক্রিয় ভাবে কাজ করা এআই ব্যবস্থার আচরণ নিয়ে সাম্প্রতিক ঘটনাগুলির পর এই সিদ্ধান্ত আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

চলতি বছরই সরকারি ওয়েবসাইটে এআই মডেল আসার কথা ছিল। এরপরেই সামনে আসে নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়টি।  চ্যাটজিপিটির নির্মাতা ওপেনআই-এর নিজের ঘরে এআই অনুপ্রবেশের মাধ্যমে তথ্য চুরির ঘটনা জানাজানি হয়। সেইসময় ওপেনএআইও জানিয়েছিল, এ ধরনের ঘটনার পর তারা নিজেদের এআই এজেন্ট ব্যবস্থার নিরাপত্তা পর্যালোচনা করছে। আর তা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের গতিতে রাশ টানা প্রয়োজন বলে মত প্রকাশ করেছিলেন স্পেসএক্সের কর্ণধার ইলন মাস্ক, ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রপিকের সিইও দারিয়ো আমোদেই।  তারা আশঙ্কা করেছিল এআই যেকোন সময় মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাতেই নতুন প্রজন্মের এআই মডেল কতটা শক্তিশালী—তার পাশাপাশি সেই মডেলকে নির্দিষ্ট সীমার মধ্যে রাখা যাচ্ছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ‘জিপিটি-৬.১ অ্যাস্ট্রা’ প্রকাশ আটকে যাওয়ার ঘটনাও সেই নিরাপত্তা-পরীক্ষার গুরুত্বকেই সামনে আনল।