"যিনি এখানে নেই, তাঁকে আপনারা টার্গেট করে বিঁধছেন"! বিধানসভায় বারবার ডায়মন্ড হারবারে তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম না করে বিভিন্ন অভিযোগ তোলার বিরুদ্ধে সরব হলেন বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, "যে ব্যক্তি এখানকার সদস্য নন, যিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন না। তাঁকে এভাবে টার্গেট করা যায় না। ...তাঁকে জবাবি ভাষণ দিতে দেওয়া হোক। বিশেষভাবে আমন্ত্রণ জানানো হোক।”
অভিষেককে জবাবি ভাষণ দিতে আমন্ত্রণ জানানো হোক: কেন বললেন কুণাল!
Sponsored

জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণই হোক বা তাঁর বক্তব্য, সংসদীয় এলাকার কোনও কর্মসূচি- বিভিন্ন বিষয় নিয়েই বিধানসভায় নাম না করে তাঁকে নিশানা করছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী এবং শাসকদলের বিধায়করা। শুক্রবারও অভিষেকের উদ্যোগে চলা কর্মসূচি 'সেবাশ্রয়ে'র বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করেন সেই এলাকার বিজেপি (BJP) বিধায়ক। এর বিরুদ্ধে সাংবাদিক বৈঠকে প্রতিবাদ করেন কুণাল।
তৃণমূল বিধায়ক বলেন, “আমি একটা জিনিস বুঝতে পারছি না, বিধানসভায় এরা টার্গেট করছে ধরা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভার তো একটা রীতিনীতি আছে। যে ব্যক্তি এখানকার সদস্য নন, যিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন না। তাঁকে এভাবে টার্গেট করা যায় না। আজকে বলা হয়েছে, সেবাশ্রয় নিয়ে এই এই অভিযোগ। সঙ্গে সঙ্গে পরিষদীয় মন্ত্রী দাঁড়ালেন। তিনি বললেন, কালকে এটা নিয়ে মুখ্যমন্ত্রী বিবৃতি দেবেন। সেবাশ্রয় নিয়ে আমার স্পষ্ট ধারণা নেই। কিন্তু, আমি এটুকু বুঝি, একজনকে টার্গেট করে এটা হচ্ছে। যিনি বিধানসভায় নেই এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না। তাহলে তাঁকে জবাবি ভাষণ দিতে দেওয়া হোক। বিশেষভাবে আমন্ত্রণ জানানো হোক।”
কুণালের কথায়, “তিনি তো ডায়মন্ড হারবারের সাংসদ। লোকসভায় তো আপনাদের সাংসদ রয়েছে। আপনাদের যদি 'সেবাশ্রয়' নিয়ে প্রশ্ন থাকে, লোকসভায় করুন। সেখানে অভিষেক রয়েছে। যিনি এখানে নেই, তাঁকে আপনারা টার্গেট করে বিঁধছেন।” এখন 'সেবাশ্রয়ে'র অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় শনিবার কী বিবৃতি দেন সেদিকেই নজর সবার।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
'ককরোচ'দের সমর্থনে উত্তাল কলকাতা! উপচে পড়া ভিড় বামেদের ডাকা ছাত্র আন্দোলনে
7h ago

তোলাবাজির অভিযোগে সাসপেন্ড পরিবহণ দফতরের দুই আধিকারিক, কী জানালেন মুখ্যমন্ত্রী
11h ago

অন্যায়ভাবে কুণালের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ!
11h ago

পণ্যবাহী ট্রাকে ঘুষ চাওয়ার জের, অভিযুক্তদের সাসপেন্ড করে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
13h ago

Weather Update: উল্টোরথের দিনেও কলকাতাসহ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস, উত্তরের পরিস্থিতি উদ্বেগজনক!
15h ago







